
আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা, সুষ্ট ও সুন্দর ভাবে উৎযাপনের লক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজিত সোমবার (১২অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমানে সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপি’র সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ রবিউল আলম, নায়েবে আমির আহমাদুল হক মানিক প্রমূখ বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানে ক্ষত্রিয় সমিতি, পূজা উৎযাপন পরিষদ এবং হিন্দু, বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী জানান, এবার উপজেলায় ১০৫টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা উৎসব চলবে। আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে সেনাবাহিনী, বিজিবি,পুলিশ এবং আনসার বাহিনী মোতায়েন থাকবে। সুষ্ট ও সুন্দরভাবে উৎসবমূখর পরিবেশে পূজা উৎযাপনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: এম এ আছাদ
বিজয়ের আলো