• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে পূর্ব আমবাড়ী সরকারপাড়া জামে মসজিদ নিয়ে দ্বন্দ্ব, স্থানান্তর করার পরিকল্পনা ডোমারে ভোগডাবুড়ী ইউনিয়নে ৮ পূজা মন্ডবে আর্থিক অনুদান ও টি শার্ট বিতরণ ডোমারে দেলোয়ার হত্যা মামলার ৩ আসামী সিলেট থেকে গ্রেফতার ডোমার সদর ইউনিয়নের পূজা মন্ডবের সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা দেবহাটার আলোচিত শামীম হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা, এজাহারনামীয় ২ আসামী আটক আশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুর রহমানের ডোমার সদর ইউনিয়নের ৯টি পূজা মন্ডবের সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা ডোমার ভোগডাবুড়ীতে শত্রুতার জেরধরে ঘড়ে আগুন দেয়ার অভিযোগ ডোমারে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স ডোমারে ফুটবল মিনিবার টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ডোমার মির্জাগঞ্জ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ

Reporter Name / ১৪৬ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমার উপজেলার মির্জাগঞ্জ রেলস্টেশনে সকল লোকাল, মেইল ও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি এবং ১ নম্বর প্ল্যাটফর্ম চালুর দাবিতে রেলপথ অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী ও সাধারণ যাত্রীরা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ রেলস্টেশনের হাজারো জনতা রেললাইনে দাঁড়িয়ে ৫ঘন্টা ব্যাপি অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

নীলফামারী জেলার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ রেলস্টেশন মির্জাগঞ্জ, অথচ এখানে ঢাকা, রাজশাহী ও খুলনাগামী আন্তঃনগর ও লোকাল মেইল ট্রেনের নিয়মিত যাত্রাবিরতি না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষের। ট্রেনে কোথাও যেতে হলে ১০ কিলোমিটার দূরের ডোমার অথবা চিলাহাটি রেলস্টেশনে যেতে হয়। এতে করে নারী, শিশু ও বৃদ্ধ সহ সাধারণ যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়।

মির্জাগঞ্জ স্টেশনটি পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়ন এবং পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলার মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। রেলস্টেশনে তিতুমির, বরেন্দ্র ও খুনলা মেইল আপ-ডাউন এবং ১ নং প্ল্যাটফর্মে ট্রেন থামানোর জোর দাবী জানান তারা।
দীর্ঘ ৫ ঘণ্টা রেলপথ বন্ধ থাকার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী এবং বাংলাদেশ রেলওয়ে পার্বতীপুর যোনের সহকারী নির্বাহী পরিচালক রাকিব হাসান ঘটনাস্থলে গিয়ে ২ মাসের মধ্যে স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি করার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেয় তারা।

এ সময় এলাকাবাসীর পক্ষে ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হাবীব বাবু, অধ্যক্ষ মোসলেহুদ্দীন শাহ, আনোয়ারুল হক আনু, শাহাজান সরকার শাওন, হেলাল হক, আলতাফ হোসেন, আব্দুল্লাহ আল মাদানী, জামাল উদ্দিন শাহ, শরিফুল ইসলাম, নাহিদ হাসান বিপ্লবসহ অনেকে বক্তব্য রাখেন। আগামী ২ মাসের মধ্যে তাদের দাবী মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন আন্দোলনকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd