
আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নে চাঞ্চল্যকর একরামুল হত্যা মামলার আসামী ইয়ানুর রহমানকে ঢাকা থেকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। গ্রেফতার কৃত ইয়ানুর রহমান হলহলিয়া মিরজাগঞ্জ এলাকার মৃত আব্দুর রহিম বুধার ছেলে।
ডোমার থানার এসআই অমিত কুমার দে’র নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১ সিপিসি-২ উত্তরা যোনের সদস্যদের সাথে নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় রবিবার (২০ সেপ্টেম্বর) বিকালে ঢাকা বিমান বন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
পরদিন বিকালে তাকে ডোমার থানায় নিয়ে আসে। মামলার তদন্ত কর্মকর্তা ডোমার থানার ওসি (তদন্ত) আজগার আলী জানান, গ্রেফতারকৃত ইয়ানুর উক্ত মামলার এজাহার ভুক্ত ২নং আসামী। আগামীকাল তাকে জেলার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগাৃরে পাঠানো হবে।
উল্লেখ্য- গত ৩১ আগস্ট জোড়াবাড়ী ইউনিয়নের হলহলিয়া মাস্টার পাড়া এলাকার একরামুল হক প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ীর বাহিরে বের হয়। সেই থেকে তিনি নিখোঁজ হয়।
পরদিন সকালে মিরর্জাগঞ্জ কেরানীপাড়া এলাকার একটি ব্রীজের কাছে গলাকাটা অচেতন অবস্থায় একরামুলকে পাওয়া যায়। রংপুরে চিকিৎসাধীন অবস্থায় ০১ সেপ্টেম্বর তিনি মারা যান।
এবিষয়ে একরামুলের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে ইয়ানুর সহ ৫ জনের নাম উল্লেখ করে ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান একরামুল হকের পরিবার।
সম্পাদক ও প্রকাশক: এম এ আছাদ
বিজয়ের আলো