আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নে পূর্ব বোড়াগাড়ী হাসপাতাল এলাকার দিন মুজুর ধিরেন ঋষি জীবনের স্ত্রী কমিলা ঋষি (৪০) দূরারোগ্য ব্যধি ক্যান্সার রেগে আক্রান্ত।
গত ২বছর যাবত চিকিৎসা করে বাড়ীর আসবাবপত্র, গরু, ছাগল বিক্রি করে সর্বশান্ত প্রায়। শেষ সম্বল ভিটাবাড়ী টুকু বাচাঁতে আকুতি জানান তিনি। তাই বৃত্তবান ও দানবীর ব্যক্তিদের কাছে সহযেগিতা কামনা করেন কমিলা ঋষি।
তার স্বামী একজন দিন মুজুর এবং ফেরীওয়ালার কাজ করেন। সংসারে ৩টি সন্তান ও স্ত্রী নিয়ে ভালই কাটছিল তার জীবন। গত ২বছর পূর্বে স্ত্রীর ক্যান্সার ধরা পড়লে সেই থেকে নেমে আসে সংসারে কালো মেঘের ছায়া।
বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হোমাটলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ আব্দুল কাদের জিলানী’র চিকিৎসা সেবা নিয়ে কিছুটা সুস্থ হলেও বর্তমানে অর্থের অভাবে স্ত্রীর চিকিৎসা করতে না পারায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
স্ত্রীকে সুস্থ করে তুলতে চিকিৎসার জন্য বৃত্তবান ও দানবীর ব্যক্তিদের কাছে বিকাশ অথবা নগদ- ০১৭৬৪-৪৬৮-৪১৩ নম্বরে সহযোগিতা কামনা করেন ভুক্তভুগি পরিবার।