• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমার বোড়াগাড়ীতে ক্যান্সার রোগে আক্রান্ত কমিলা ঋষি’র বাচাঁর আকুতি ডোমারে ইউএনও বরাবরে জাতীয় সাংবাদিক সংস্থা’র কমিটির কাগজ হস্তান্তর রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও ১১ দলের বিক্ষোভ বিবাহিতদের দাপটে ২-০ গোলে হারল অবিবাহিতরা পঞ্চগড়ে ২১৮ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে পুলিশে দিল মাদক নির্মূল কমিটি পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ডোমারে গণঅভ্যূত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে ১১ দলের গণমিছিল ডোমার আমবাড়ীতে অগ্নিকান্ডে ক্ষতিগস্ত পরিবারের মাঝে জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ ডোমারে চিলাহাটি অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় নিয়ে ষড়যন্ত্র করার প্রতিবাদে সংবাদ সম্মেলন জলঢাকা পাইটকা পাড়ায় এক অসহায় পরিবারের জমি দখলের চেস্টা

সাতক্ষীরার দেবহাটায় ওয়াপদার জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ, কর্তৃপক্ষের পরিদর্শন 

Reporter Name / ৫৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মেহেদী হাসান কাজল নিজস্ব প্রতিনিধি।। সাতক্ষীরার দেবহাটা উপজেলার বসন্তপুর এলাকায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর জমি অবৈধভাবে দখল করে পাকা স্থাপনা নির্মাণ এবং ইছামতী নদীর তীরবর্তী বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত করার অভিযোগে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। দীর্ঘদিন যাবৎ এবিষয়টি স্থানীয়রা পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জানালেও এক অদৃশ্য কারনে এখনো পর্যন্ত কোন আইনানুগ ব্যবস্থা গ্রহন বা দখলকারীদের উচ্ছেদে কোন কার্য্যকরী পদক্ষেপ গ্রহন করা হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বসন্তপুর শ্লুইট গেট সংলগ্ন গেট খালাসির জন্য একটি পাকা ঘর করা ছিল। জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের আওতায় হওয়ার কারনে এবং ঐ ঘরে কেউ না থাকার সুযোগে দেবহাটা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে সাবেক ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন ঐ ঘর এবং জায়গা দখল করে নিয়ে বিভিন্ন অনৈতিক কর্মকান্ড করে বলে স্থানীয়রা জানান। যেহেতু জায়গাটি একেবারে ইছামতি নদী সংলগ্ন হওয়ার কারনে অনেক অবৈধ কাজে এখানে সহজ হয় বলে অভিযোগকারীরা জানান। সরেজমিনে দেখা গেছে, সরকারী জমি দখল করে প্রথমে পলিথিন দিয়ে ঘিরে রাখা হয়। এবিষয়ে পাউবো কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও তারা এক অদৃশ্য কারনে এবিষয়ে কোন পদক্ষেপ নেইনি। তবে বিষয়টি নিয়ে এলাকাবাসীর তীব্র ক্ষোভের কারনে গত ৩/৪ দিন আগে পাউবোর কালীগঞ্জের এস.ও এবং সাতক্ষীরার এক কর্মকর্তা জায়গাটি পরিদর্শনে আসেন। কিন্তু তারা এবিষয়ে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহন বা দখলদারদের উচ্ছেদে কোন ব্যবস্থা নেননি। দখলদারদের মৌখিকভাবে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলেছেন অন্যথায় ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন বলে জানা গেছে। একটি স্থাপনা দীর্ঘদিন বেদখল হওয়ার পরেও কেন কোন আইনানুগ পদক্ষেপ গ্রহন করা হচ্ছেনা এ প্রশ্ন এলাকাবাসীর। তবে অভিযোগের বিষয়ে আরমান হোসেনের বক্তব্য নেয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তা পাওয়া যায়নি।
এদিকে ইছামতী নদীর তীরবর্তী বেড়িবাঁধের বিভিন্ন স্থানে মাছ চাষের সুবিধার্থে পানি ওঠানামার জন্য বাঁধে কাটা ও সংযোগের ব্যবস্থা করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য, এতে বেড়িবাঁধ দূর্বল হয়ে পড়ছে, নদীর তীর ভাঙনের ঝুঁকি বাড়ছে এবং সাধারণ মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। এব্যাপারে এলাকাবাসী সাতক্ষীরা জেলা প্রশাসক, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd