• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমার বোড়াগাড়ীতে ক্যান্সার রোগে আক্রান্ত কমিলা ঋষি’র বাচাঁর আকুতি ডোমারে ইউএনও বরাবরে জাতীয় সাংবাদিক সংস্থা’র কমিটির কাগজ হস্তান্তর রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও ১১ দলের বিক্ষোভ বিবাহিতদের দাপটে ২-০ গোলে হারল অবিবাহিতরা পঞ্চগড়ে ২১৮ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে পুলিশে দিল মাদক নির্মূল কমিটি পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ডোমারে গণঅভ্যূত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে ১১ দলের গণমিছিল ডোমার আমবাড়ীতে অগ্নিকান্ডে ক্ষতিগস্ত পরিবারের মাঝে জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ ডোমারে চিলাহাটি অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় নিয়ে ষড়যন্ত্র করার প্রতিবাদে সংবাদ সম্মেলন জলঢাকা পাইটকা পাড়ায় এক অসহায় পরিবারের জমি দখলের চেস্টা

মেদনী পাড়ে প্রীতি ফুটবল ম্যাচে ট্রাইব্রেকারের নাটকীয় জয়, চ্যাম্পিয়ন অবিবাহিত দল

মো: শিবলু মিয়া, মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ / ৮৪ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
মেদনী পাড়ে প্রীতি ফুটবল ম্যাচে ট্রাইব্রেকারের নাটকীয় জয়, চ্যাম্পিয়ন অবিবাহিত দল

বগুড়ার মোকামতলা উপজেলার মেদনী পাড় গ্রামবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ। খেলাটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। মাঠজুড়ে ভিড় করেন বিভিন্ন বয়সের শত শত দর্শক।
নির্ধারিত সময়জুড়ে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ লড়াই উপহার দেয়। তবে কোনো দলই জয়সূচক গোল করতে না পারায় ম্যাচের ফল নির্ধারণ গড়ায় ট্রাইব্রেকারে।
রুদ্ধশ্বাস ট্রাইব্রেকারে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে বিবাহিত দলকে পরাজিত করে অবিবাহিত দল চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। বিজয় নিশ্চিত হতেই মাঠজুড়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন অবিবাহিত দলের খেলোয়াড়, সমর্থক ও গ্রামবাসী।
আয়োজকরা জানান, গ্রামের মানুষকে একত্রিত করা, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতেই এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
গ্রামবাসীর মতে, এমন আয়োজন শুধু বিনোদনই নয়, সামাজিক বন্ধন আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামী বছর আরও বড় পরিসরে এ আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd