
বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার গুজিয়ায় অবস্থিত গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুল অল্প সময়ের মধ্যেই মানসম্মত শিক্ষা, সুশৃঙ্খল পরিবেশ, দক্ষ শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীবান্ধব পাঠদানের মাধ্যমে এলাকাবাসীর আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষার গুণগত মান বজায় রাখা, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ এবং ভবিষ্যতের যোগ্য নাগরিক গড়ে তোলার দৃঢ় প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে চলছে সাফল্যের ধারাবাহিকতায়।
প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষা নয়, বরং নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। নিয়মিত পাঠদান, ক্লাস মূল্যায়ন, অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের নিবিড় তত্ত্বাবধান এবং অভিভাবকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে শিক্ষার্থীদের সর্বোচ্চ সাফল্য নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
বিদ্যালয়ের মনোরম পরিবেশ, পরিচ্ছন্ন ক্যাম্পাস, আধুনিক পাঠদান পদ্ধতি এবং শিক্ষকদের আন্তরিকতা প্রতিষ্ঠানটিকে অন্যদের থেকে আলাদা করেছে। ফলে প্রতিবছরই নতুন শিক্ষার্থীদের ভর্তি হওয়ার আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।
প্রতিষ্ঠানটির সম্মানিত পরিচালক জনাব মোঃ শাহিনুর ইসলাম বলেন,
একটি শিশুই আগামী দিনের বাংলাদেশ। তাই তাদের হাতে শুধু বই তুলে দিলেই দায়িত্ব শেষ হয় না তাদের নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলাবোধ এবং আত্মবিশ্বাসের সঙ্গে গড়ে তুলতে হবে। গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুল সেই লক্ষ্য নিয়েই কাজ করছে। আমরা বিশ্বাস করি, শিক্ষার মানের সঙ্গে কোনো আপস করা যায় না। প্রতিটি শিক্ষার্থী আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ।"
তিনি আরও বলেন,
"আমাদের স্বপ্ন, এই প্রতিষ্ঠান থেকে এমন শিক্ষার্থী বের হবে, যারা শুধু ভালো ফলাফলই করবে না, বরং সমাজ ও দেশের জন্য একজন আদর্শ, সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে। শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের পরিশ্রমই আমাদের সাফল্যের মূল শক্তি। আমরা ভবিষ্যতেও শিক্ষার মান আরও উন্নত করতে আধুনিক ও যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করে যাব।
তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন,
"আপনাদের সন্তান আমাদেরও সন্তান। তাদের নিরাপদ, সুন্দর ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। আপনাদের আস্থা, সহযোগিতা ও দোয়াই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক।"
স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মতে, গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুল ইতোমধ্যেই শিক্ষার মান, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার মাধ্যমে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। অনেকেই মনে করেন, মানসম্মত শিক্ষার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি এলাকার অন্যতম নির্ভরযোগ্য নাম।
শিক্ষার আলো ছড়িয়ে একটি মেধাবী, মানবিক ও আলোকিত প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে নিরলসভাবে এগিয়ে চলছে গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুল। সবার প্রত্যাশা, এই প্রতিষ্ঠান আগামী দিনেও সাফল্যের ধারা অব্যাহত রেখে বগুড়ার শিক্ষা অঙ্গনে আরও গৌরবোজ্জ্বল অবদান রাখবে।
সম্পাদক ও প্রকাশক: এম এ আছাদ
বিজয়ের আলো