• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্ধিক সহায়তা করেন আফেন্দী ডোমারে অসহায় পরিবারের কবুলিয়াত জমি দখলে নেয়ার অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে পঞ্চগড় জেলা  শিক্ষক সমিতির সভাপতি আসাদুল্লাহ ও সম্পাদক কেরামত আলী  ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত পঞ্চগড়ে জোরপূর্বক চা বাগান দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের হুমকির অভিযোগ ডোমারে সিজারের বিল পরিশোধ করতে না পারায় নবজাতককে বিক্রির চাপ চিকিৎসকের সাতক্ষীরার দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন ডোমারে শহীদ রুমি’র ৭৫ তম জন্মতিথি উপলক্ষে দোয়া মাহফিল ও সম্মাননা স্বারক প্রদান ডোমারে নমস্কার শপিং সেন্টারের বাৎসরিক মিলন মেলা অনুষ্ঠিত ডোমারে লায়ন সংঘ আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

১৭ মাসে আড়াই হাজার মামলা নিষ্পত্তি করে বিচারিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন,পাইকগাছার বিচারক কামরুজ্জামান এর পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা

মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ / ১৩৬ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
১৭ মাসে আড়াই হাজার মামলা নিষ্পত্তি করে বিচারিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন,পাইকগাছার বিচারক কামরুজ্জামান এর পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা
???????

খুলনার পাইকগাছা সিনিয়র জজ আদালতের বিচারক মোঃ কামরুজ্জামান এর বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে আইনজীবী সমিতি মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দক্ষ এই বিচারক কে বিদায় সংবর্ধনা প্রদান করেন আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। ২০২৪ সালের ২৩ জুন থেকে ২০২৫ সালের ৩০ নভেম্বর পর্যন্ত অত্র আদালতে তিনি সিনিয়র সিভিল জজ হিসেবে কর্মরত ছিলেন। যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি দিয়ে তাকে বাগেরহাট বদলি করা হয়েছে। মামলার বোঝা কাঁধে নিয়ে তিনি দক্ষতার সহিত ১ বছর ৫ মাস দায়িত্ব পালন করেছেন। তিনি যখন যোগদান করেন তখন আদালতে চলমান মামলার সংখ্যা ছিল সাড়ে ৭ হাজার। মামলা জটের কারণে চরম ভোগান্তিতে বিচার প্রার্থীরা। ১৭ মাসে তিনি আড়াই হাজার মামলা নিষ্পত্তি করে বিচারিক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। উপকূলীয় এ জনপদের মানুষ যাতে ন্যায় বিচার পায় সে লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করেছেন। বিশেষ করে তিনি দরিদ্র ও অসহায় মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করে সর্বমহলে প্রশংসিত হয়েছেন। সিনিয়র জুনিয়র হিসেব করে কখনো তিনি বিচারিক সিদ্ধান্ত নেননি। সকল ক্ষেত্রে অক্ষুন্ন রেখেছেন আইনজীবীদের মর্যাদা, ফলে সাধারণ বিচার প্রার্থীদের ন্যায় আইনজীবীদের কাছে অর্জন করেছেন শ্রদ্ধা আর সম্মান। বিদায় অনুষ্ঠানে আইনজীবীদের স্মৃতিচারণ বক্তব্যে উঠে আসে বিচারিক কাজের এমন দৃষ্টান্ত। বিদায় অনুষ্ঠানে বিচারিক কাজে সহযোগিতার জন্য আইনজীবী এবং এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদায়ী জজ কামরুজ্জামান। আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট জিএম আককাছ আলির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুম বিল্যাহ। বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী অজিত কুমার মন্ডল, প্রশান্ত ঘোষ, চিত্তরঞ্জন সরকার, শেখ তৈয়ব হোসেন নুর, কামরুল ইসলাম, এফএমএ রাজ্জাক, বেলাল উদ্দিন, আমজাদ হোসেন, প্রধীশ হালদার, আব্দুল মালেক শেখ, অরুণ জ্যোতি মন্ডল, একরামুল হক বিশ্বাস, সাইফুদ্দিন সুমন, মনিরুল ইসলাম, ইব্রাহিম ও শিকদার আবু হানিফ সহ আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd