দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার বাস্তবায়নে
মঙ্গলবার ১০ মে সকাল ১১ টায় উপজেলা পরিষধ চত্বর থেকে বর্ণাঢ্য এক র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামাতের আমির মাওলানা ওলিউল ইসলাম, দেবহাটা উপজেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা ইসলামী সভাপতি মীর খাইরুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সিদরাতুলমুনতাহা, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াসিন আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম প্রমুখ। সভায় প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট দুর্যোগ বিষয়ে সকলকে সচেতন করা হয়।