• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পঞ্চগড় জেলা  শিক্ষক সমিতির সভাপতি আসাদুল্লাহ ও সম্পাদক কেরামত আলী  ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত পঞ্চগড়ে জোরপূর্বক চা বাগান দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের হুমকির অভিযোগ ডোমারে সিজারের বিল পরিশোধ করতে না পারায় নবজাতককে বিক্রির চাপ চিকিৎসকের সাতক্ষীরার দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন ডোমারে শহীদ রুমি’র ৭৫ তম জন্মতিথি উপলক্ষে দোয়া মাহফিল ও সম্মাননা স্বারক প্রদান ডোমারে নমস্কার শপিং সেন্টারের বাৎসরিক মিলন মেলা অনুষ্ঠিত ডোমারে লায়ন সংঘ আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ডোমারে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন, সালেম সুলেরী ও আবু হাতেম নির্বাচিত

সাতক্ষীরার দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ / ৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

সাতক্ষীরার দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, দেবহাটা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, দেবহাটা মুক্তিযোন্ধা সংসদের আহবায়ক আব্দুল বারী মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, উপজেরা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলি, উপজেলা মহিলা উপজেলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, সখিপুর কেয়ামউদ্দিন মহিল্ কলেজের অধ্যক্ষ আবুল কালাম, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খাইরুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুজাহিদ বিন ফিরোজসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির আরো কঠোর অবস্থানে যাওয়ার আশ্বাস, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাসহ পুলিশ প্রশাসনের বিভিন্ন অভিযান চলমান থাকবে বলে জানানো হয়। এছাড়া রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ উপজেলার সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd