• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে অসহায় পরিবারের কবুলিয়াত জমি দখলে নেয়ার অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে পঞ্চগড় জেলা  শিক্ষক সমিতির সভাপতি আসাদুল্লাহ ও সম্পাদক কেরামত আলী  ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত পঞ্চগড়ে জোরপূর্বক চা বাগান দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের হুমকির অভিযোগ ডোমারে সিজারের বিল পরিশোধ করতে না পারায় নবজাতককে বিক্রির চাপ চিকিৎসকের সাতক্ষীরার দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন ডোমারে শহীদ রুমি’র ৭৫ তম জন্মতিথি উপলক্ষে দোয়া মাহফিল ও সম্মাননা স্বারক প্রদান ডোমারে নমস্কার শপিং সেন্টারের বাৎসরিক মিলন মেলা অনুষ্ঠিত ডোমারে লায়ন সংঘ আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ডোমারে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

রাশিয়ার তেল কেনার জন্য ভারতের ওপর শুল্ক যথেষ্ট পরিমাণে বাড়ানো হবে: ট্রাম্প

Reporter Name / ১২০ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতের উপর আমদানি শুল্ক ‘যথেষ্ট পরিমাণে’ বাড়াবেন। স্থানীয় সময় সোমবার (৪ আগস্ট) এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি ভারতের বিরুদ্ধে ‘ব্যাপক মুনাফার জন্য রাশিয়ার তেল কিনে পুনরায় বিক্রি’ করার অভিযোগ তোলেন।

ট্রাম্প দাবি করেন, ‘ভারত রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ তেল কিনে বড় মুনাফা করছে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধযন্ত্র কত মানুষ হত্যা করছে, তা নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। এ কারণে, আমি ভারতের পণ্যের ওপর মার্কিন শুল্ক উল্লেখযোগ্যভাবে বাড়াবো। এই বিষয়টি নিয়ে আপনার সচেতনতার জন্য ধন্যবাদ।’

তিনি শুল্কের হার বা কার্যকর হওয়ার সময়সীমা উল্লেখ করেননি।

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধির জয়সওয়াল পশ্চিমা সমালোচনা প্রত্যাখ্যান করে বলেন, ‘ভারতের তেল আমদানি ভারতীয় ভোক্তাদের জন্য সাশ্রয়ী ও স্থিতিশীল জ্বালানি নিশ্চিত করে। এই প্রেক্ষাপটে ভারতকে লক্ষ্য করা অন্যায্য ও অযৌক্তিক। আমরা আমাদের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd