• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্ধিক সহায়তা করেন আফেন্দী ডোমারে অসহায় পরিবারের কবুলিয়াত জমি দখলে নেয়ার অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে পঞ্চগড় জেলা  শিক্ষক সমিতির সভাপতি আসাদুল্লাহ ও সম্পাদক কেরামত আলী  ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত পঞ্চগড়ে জোরপূর্বক চা বাগান দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের হুমকির অভিযোগ ডোমারে সিজারের বিল পরিশোধ করতে না পারায় নবজাতককে বিক্রির চাপ চিকিৎসকের সাতক্ষীরার দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন ডোমারে শহীদ রুমি’র ৭৫ তম জন্মতিথি উপলক্ষে দোয়া মাহফিল ও সম্মাননা স্বারক প্রদান ডোমারে নমস্কার শপিং সেন্টারের বাৎসরিক মিলন মেলা অনুষ্ঠিত ডোমারে লায়ন সংঘ আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মধুপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্ণেল আজাদ

মো: আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: / ২১৪ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

টাঙ্গাইলের মধুপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করলেন টাঙ্গাইল – ১(মধুপুর – ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত লে.কর্ণেল আসাদুল ইসলাম আজাদ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে শুক্রবার(১৫ আগস্ট) সন্ধায় অবসরপ্রাপ্ত লে. কর্ণেল আজাদ সমর্থন গোষ্ঠীর মধুপুর কেন্দ্রীয় কার্যালয়ে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএনপির সাবেক নেতা আবুল কালাম আজাদ এর
সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল – ১ (মধুপুর – ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত লে.কর্ণেল আসাদুল ইসলাম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে কর্নেল আজাদ বলেন আমরা তারেক জিয়ার দল করি। তার নির্দেশনা মোতাবেক কাজ করে যাব।সাধারণ মানুষের কোন ধরনের ক্ষতি হক, মনে কষ্ট পাক সে ধরনের কাজ আমরা করব না। আমরা সাধারণ মানুষের পাশে আছি পাশে থেকে মানব কল্যানে কাজ করে যাব। তারুণ্যের অহংকার তারেক জিয়ার নির্দেশনা মোতাবেক আমরা দলের কাজ করব । আমরা অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াবো। আমি যদি মনোনয়ন না পাই,
দল যাকে মনোনয়ন দিবে আমি তার পক্ষে কাজ করব। আমি যতদিন বেঁচে থাকব ততদিন মানুষের সেবা করে যাব ইনশাআল্লাহ।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবদলের নেতা মোজাম্মেল হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd