• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে সালমা বেগম নামে এক গৃহবধূর আ#ত্ম#হ#ত্যা ডোমারে ভোজ্য তেলের মজুদের অভিযোগে ৩ প্রতিষ্ঠানে জরিমানা ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্ধিক সহায়তা করেন আফেন্দী ডোমারে অসহায় পরিবারের কবুলিয়াত জমি দখলে নেয়ার অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে পঞ্চগড় জেলা  শিক্ষক সমিতির সভাপতি আসাদুল্লাহ ও সম্পাদক কেরামত আলী  ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত পঞ্চগড়ে জোরপূর্বক চা বাগান দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের হুমকির অভিযোগ ডোমারে সিজারের বিল পরিশোধ করতে না পারায় নবজাতককে বিক্রির চাপ চিকিৎসকের সাতক্ষীরার দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন ডোমারে শহীদ রুমি’র ৭৫ তম জন্মতিথি উপলক্ষে দোয়া মাহফিল ও সম্মাননা স্বারক প্রদান

বড়দলে অংশগ্রহণ মূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ কার্যক্রম

বি এম আলাউদ্দীন, নিজস্ব প্রতিনিধিঃ / ১১৮ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
বড়দলে অংশগ্রহণ মূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ কার্যক্রম

আশাশুনির বড়দলে অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ হল রুমে ইউনিয়ন পরিষদ ও রূপান্তরের আয়োজনে এবং ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট এর সহযোগিতায় ইউনিয়ন দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে ইউনিয়ন অংশগ্রহণ মূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ সভা অনুষ্ঠিত হয়। বড়দল ইউপির প্রশাসকের পক্ষে ইউপি সদস্য ও ইউনিয়ন দূর্যোগ কমিটির সদস্য এস এম জুলফিকর আলীর সভাপতিত্বে রূপান্তর গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় উপজেলা কো-অডিনেটর মোঃ খাইরুল ইসলামের সঞ্চালনায় কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরাসহ অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ওয়ার্ড দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ। উন্নয়ন পরিকল্পনাগুলো স্ব স্ব ওয়ার্ডের সভাপতির মাধ্যমে উপস্থাপনসহ জলবায়ু পরিবর্তনজনিত কারনে ওয়ার্ডের সকল সমস্যার বিষয়ে আলোচনায় তুলে ধরা হয়। এসময় উপস্থিত ইউডিএমসি কমিটির সদস্যদের ঐক্যমতের ভিত্তিতে উক্ত ওয়ার্ড উন্নয়ন কর্মপরিকল্পনা গুলো অনুমোদন করা হয়। উক্ত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আগামীতে ইউনিয়ন বাসী জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় সক্ষম হবে বলে সকলে আশা করেন। এ সময় ইউপির সকল সদস্যবৃন্দ ও ইউপি সচিব উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd