• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্ধিক সহায়তা করেন আফেন্দী ডোমারে অসহায় পরিবারের কবুলিয়াত জমি দখলে নেয়ার অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে পঞ্চগড় জেলা  শিক্ষক সমিতির সভাপতি আসাদুল্লাহ ও সম্পাদক কেরামত আলী  ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত পঞ্চগড়ে জোরপূর্বক চা বাগান দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের হুমকির অভিযোগ ডোমারে সিজারের বিল পরিশোধ করতে না পারায় নবজাতককে বিক্রির চাপ চিকিৎসকের সাতক্ষীরার দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন ডোমারে শহীদ রুমি’র ৭৫ তম জন্মতিথি উপলক্ষে দোয়া মাহফিল ও সম্মাননা স্বারক প্রদান ডোমারে নমস্কার শপিং সেন্টারের বাৎসরিক মিলন মেলা অনুষ্ঠিত ডোমারে লায়ন সংঘ আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

পাইকগাছায় জলবায়ু বাস্তুচ্যুতির স্থানীয় ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ / ১৩৮ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
পাইকগাছায় জলবায়ু বাস্তুচ্যুতির স্থানীয় ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 
Oplus_0

খুলনা পাইকগাছায় জলবায়ু বাস্তুচ্যুতির স্থানীয় ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর বুধবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেড এ সেমিনারের আয়োজন করে। উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের সভাপতি প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি  ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাক্তন জেলা শিক্ষা কর্মকর্তা অজিত কুমার সরকার, অ্যাওসেড এর হেড অফ প্রোগ্রাম শঙ্কর রঞ্জন সরকার, উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, শেখ সাদেকুজ্জামান, উপজেলা সমবায় দপ্তরের দীপায়ন জোয়ার্দার, সমাজসেবা দপ্তরের সবুজ আহমেদ, অধ্যক্ষ রাজিব বাছাড়। সেমিনারে জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের পরিবেশ, জীববৈচিত্র্য, জীবন-জীবিকা ও বাস্তুচ্যুতির বিভিন্ন দিক তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাওসেড এর মনিটরিং কর্মকর্তা মোঃ সালাউদ্দিন। সেমিনারে উপস্থিত ছিলেন উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের অখিল কুমার মন্ডল, সাংবাদিক এন ইসলাম সাগর, এসএম বাবুল আক্তার, স্নেহেন্দু বিকাশ, আব্দুল্লাহ আল মামুন, মানিক ভদ্র, বিশ্বনাথ ভট্টাচার্য, রাজীব গাঙ্গুলি, স্মিতা মন্ডল, সুভাষ চন্দ্র মন্ডল, সাবিনা ইয়াসমিন মিলি, লিয়াকত আলী জমাদ্দার, নুরুন নাহার বেগম ও শাহিদা আক্তার, অ্যাওসেডের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মানিক লাল বসু, ফিল্ড অফিসার জীবিতেশ মন্ডল, কমিউনিটি মোবিলাইজার চিত্ত রঞ্জন মন্ডল, নাসরীন নাহার, সুপ্রিয়া মন্ডল ও শুভংকর বিশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd