• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্ধিক সহায়তা করেন আফেন্দী ডোমারে অসহায় পরিবারের কবুলিয়াত জমি দখলে নেয়ার অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে পঞ্চগড় জেলা  শিক্ষক সমিতির সভাপতি আসাদুল্লাহ ও সম্পাদক কেরামত আলী  ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত পঞ্চগড়ে জোরপূর্বক চা বাগান দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের হুমকির অভিযোগ ডোমারে সিজারের বিল পরিশোধ করতে না পারায় নবজাতককে বিক্রির চাপ চিকিৎসকের সাতক্ষীরার দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন ডোমারে শহীদ রুমি’র ৭৫ তম জন্মতিথি উপলক্ষে দোয়া মাহফিল ও সম্মাননা স্বারক প্রদান ডোমারে নমস্কার শপিং সেন্টারের বাৎসরিক মিলন মেলা অনুষ্ঠিত ডোমারে লায়ন সংঘ আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

পঞ্চগড়ে নওশাদ জমিরের পক্ষে মাঠে ঝড় তুলেছেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব

আজহারুল ইসলাম আজহার পঞ্চগড় / ৩৯৩ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

পঞ্চগড়ে”ঘরে ঘরে জনে জনে”এই প্রাণবন্ত স্লোগানকে সামনে রেখে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের পক্ষে দিনরাত মাঠে ঘুরে বেড়াচ্ছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান (মানিক)।

বুধবার (৫ নভেম্বর) দিনব্যাপী তিনি সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বিভিন্ন গ্রাম, মাঠ-ঘাট ও পথপ্রান্তরে ছুটে ছুটে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ব্যারিস্টার নওশাদ জমিরের উন্নয়ন ভাবনা ও দলীয় বার্তা তুলে ধরেন।

মানিক বলেন, ধানের শীষ মানে জনগণের আশা, অধিকার ও স্বাধীনতার প্রতীক। এই প্রতীকের বিজয় মানে গণতন্ত্রের বিজয়।

তার এই প্রাণচঞ্চল নেতৃত্বে তরুণ ভোটার থেকে শুরু করে প্রবীণ জনগোষ্ঠী সকলে উচ্ছ্বসিত সাড়া দিচ্ছেন। স্থানীয়রা জানান, মনিরুজ্জামান মানিকের আন্তরিকতা, ভদ্র ব্যবহার ও কর্মঠ নেতৃত্বে বিএনপির মাঠের কার্যক্রমে নতুন গতি এসেছে।

একজন গ্রামীণ ভোটার বলেন, “মানিক ভাইকে আমরা প্রতিদিন মাঠে দেখি। রোদে-ধুলায় ঘুরে বেড়াচ্ছেন মানুষের পাশে থেকে। এমন নেতাই আমাদের প্রয়োজন।

দলীয় সূত্রে জানা যায়, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে মানিক শুধু প্রচারণা নয়, তরুণ প্রজন্মকে রাজনীতিতে সম্পৃক্ত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই ব্যারিস্টার নওশাদ জমিরের পক্ষে তার নেতৃত্বে পঞ্চগড়ের মাঠে জমছে প্রাণের উচ্ছ্বাস ও বিজয়ের প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd