• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্ধিক সহায়তা করেন আফেন্দী ডোমারে অসহায় পরিবারের কবুলিয়াত জমি দখলে নেয়ার অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে পঞ্চগড় জেলা  শিক্ষক সমিতির সভাপতি আসাদুল্লাহ ও সম্পাদক কেরামত আলী  ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত পঞ্চগড়ে জোরপূর্বক চা বাগান দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের হুমকির অভিযোগ ডোমারে সিজারের বিল পরিশোধ করতে না পারায় নবজাতককে বিক্রির চাপ চিকিৎসকের সাতক্ষীরার দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন ডোমারে শহীদ রুমি’র ৭৫ তম জন্মতিথি উপলক্ষে দোয়া মাহফিল ও সম্মাননা স্বারক প্রদান ডোমারে নমস্কার শপিং সেন্টারের বাৎসরিক মিলন মেলা অনুষ্ঠিত ডোমারে লায়ন সংঘ আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

দেবহাটা সখিপুর বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ / ১২৯ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরার দেবহাটার সখিপুর ইউনিয়ন বিএনপি ও সকল  সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আহসান হাবিব টুটুলের সহযোগীতায় বিএনপির চেয়ারপারসন সাবেক  প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে দোয়ানুষ্টান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৩ ডিসেম্বর বাদ যোহর আয়োজিত উক্ত দোয়ানুষ্টানে সভাপতিত্ব করেন সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আহসান হাবিব টুটুল। দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহম্মদ আলী ও সখিপুর ইউনিয়ন বিএনপি নেতা শাহিন আলমের যৌথ সঞ্চালনায় দোয়ানুষ্টান ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রুহুল কু্দুস, সাংগঠনিক সম্পাদক মাসুদ মোস্তফা সোহেল, দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দল ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক প্রার্থী সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মুকুল, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন, দেবহাটা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিএনপি নেতা হাফিজুর রহমান, আলীপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হাদিউজ্জামান বাদশা, সখিপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবুল হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, দেবহাটা উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বাপ্পা, দপ্তর সম্পাদক সাংবাদিক সিরাজুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম, জেলা শ্রমিকদলের যুগ্ম আহবায়ক ইউপি সদস্য মোখলেছুর রহমান, দেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান মিন্টু, বিএনপি নেতা শাহজাহান আলীসহ বিএনপির শতশত নেতাকর্মীবৃন্দ। শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও উপজেলা বিএনপিসহ দেশের সকল নিহত নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সখিপুর বাজার মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা কামরুজ্জামান সাঈদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd