• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্ধিক সহায়তা করেন আফেন্দী ডোমারে অসহায় পরিবারের কবুলিয়াত জমি দখলে নেয়ার অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে পঞ্চগড় জেলা  শিক্ষক সমিতির সভাপতি আসাদুল্লাহ ও সম্পাদক কেরামত আলী  ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত পঞ্চগড়ে জোরপূর্বক চা বাগান দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের হুমকির অভিযোগ ডোমারে সিজারের বিল পরিশোধ করতে না পারায় নবজাতককে বিক্রির চাপ চিকিৎসকের সাতক্ষীরার দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন ডোমারে শহীদ রুমি’র ৭৫ তম জন্মতিথি উপলক্ষে দোয়া মাহফিল ও সম্মাননা স্বারক প্রদান ডোমারে নমস্কার শপিং সেন্টারের বাৎসরিক মিলন মেলা অনুষ্ঠিত ডোমারে লায়ন সংঘ আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

দেবহাটা থানার আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনা সভা

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ / ১৬৭ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

সাতক্ষীরা দেবহাটা থানার আয়োজনে  শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২২ সেপ্টেম্বর সকাল ১১টায় দেবহাটা থানা মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল হাফিজুর রহমান। দেবহাটা থানার এসআই রিয়াজুল ইসলামের সঞ্চালনায়  অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব  মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র মন্ডল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা কমিটির সাবেক সদস্য ইমরান বাশার, গাজীরহাট মন্দির কমিটির সভাপতি শরৎচন্দ্র ঘোষ, পারুলিয়া জেলিয়া পাড়া মন্দির কমিটির সভাপতি পলাশ চন্দ্র মন্ডল, পারুলিয়া সন্নাসখোলা মন্দিরের সভাপতি সুজয় ঘোষ, উত্তর পারুলিয়া মন্দির কমিটির সভাপতি মদুসুদন দাস, বহেরা মন্দির কমিটির সভাপতি নিত্যনন্দ সরকার, পূর্বকুলিয়া মন্দির কমিটির সাধারন সম্পাদক প্রধান শিক্ষক অনুপ কুমার দাস, সুবর্নাবাদ মন্দির কমিটির সভাপতি মৃনাল কান্তি দাস, সখিপুর পালপাড়া মন্দির কমিটির সভাপতি শংকর পাল, টাউনশ্রীপুর পালপাড়া মন্দির কমিটির সভাপতি সাবেক প্রধান শিক্ষক অমর চন্দ্র পাল, টাউনশ্রীপুর মন্দির কমিটির সভাপতি কিশোরী মোহন, শ্যামনগর মন্দির কমিটির সভাপতি সুনীল সরকার, পারুলিয়া জেলিয়াপাড়া মন্দির কমিটির সভাপতি দিলীপ সরকার প্রমুখ। সভায় শারদীয় দূর্গাপূজা স্বাড়ম্বরভাবে ও শান্তিপূর্নভাবে উদযাপনে প্রতিটি মন্দিরে নিজস্ব স্বেচ্ছাসেবক, সিসি ক্যামেরা, জেনারেটরের ব্যবস্থা রাখা, মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করা, বিসর্জনের দিন সন্ধ্যা ৭টার আগে বিসর্জন করা, যানজট নিরসনে কার্য্যকরী পদক্ষেপ গ্রহনসহ শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের সার্বিক বিষয় নিশ্চিত করার জন্য আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়। কয়েক স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে আইন-শৃঙ্খলা বাহিনী যাতে করে কোন প্রকার বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে সেদিকে সজাগ সদা থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd