• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্ধিক সহায়তা করেন আফেন্দী ডোমারে অসহায় পরিবারের কবুলিয়াত জমি দখলে নেয়ার অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে পঞ্চগড় জেলা  শিক্ষক সমিতির সভাপতি আসাদুল্লাহ ও সম্পাদক কেরামত আলী  ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত পঞ্চগড়ে জোরপূর্বক চা বাগান দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের হুমকির অভিযোগ ডোমারে সিজারের বিল পরিশোধ করতে না পারায় নবজাতককে বিক্রির চাপ চিকিৎসকের সাতক্ষীরার দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন ডোমারে শহীদ রুমি’র ৭৫ তম জন্মতিথি উপলক্ষে দোয়া মাহফিল ও সম্মাননা স্বারক প্রদান ডোমারে নমস্কার শপিং সেন্টারের বাৎসরিক মিলন মেলা অনুষ্ঠিত ডোমারে লায়ন সংঘ আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

দেবহাটায় উপজেলা রিডিং ক্যাম্প সিএমসি অন্তর্ভুক্ত শিক্ষা নেটওয়ার্কিং সেমিনার

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ / ১১৯ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের দেবহাটা এরিয়া অফিসের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে উপজেলা রিডিং ক্যাম্প সিএমসি অন্তর্ভুক্ত শিক্ষা নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা মডেল মসজিদের হলরুমে রবিবার ১৪ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন সুশীলনের দেবহাটা এরিয়া অফিসের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন। সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল আজম, আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার ঘোষ, ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আজিজ, দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাস, সুশীলনের মনিটরিং কর্মকর্তা শরিফুজ্জামান, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার নীলাদ্রি বিশ্বাসসহ বিভিন্ন স্কুলের শিক্ষকমন্ডলী, সাংবাদিক ও সুধীজন। সেমিনারে উপজেলার সখিপুর ইউনিয়ন বাদে ৪টি ইউনিয়নের সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ৩ থেকে ১৮ বছর বয়সী সকল শিশুদের শিক্ষামুখী করা, সকল শিক্ষা প্রতিষ্টানে সবুজ বাগান করার বিষয়ে আলোচনা ও অবহিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd