
আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমার উপজেলায় জোড়াবাড়ীতে এক প্রবাসীর বাড়ীতে পরপর ২টি মটরপাম্প এবং রড চুরির ঘটনা ঘটেছে। সিসি টিভি ক্যামেরায় চক্রের সদস্যকে সনাক্ত করায় বাসাওয়ালকে হুমকির অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ড ফকিরপাড়া গ্রামে। জানাযায় উক্ত গ্রামের রফিকুল ইসলামের ছেলে সিঙ্গাপুর প্রবাসী আলমগীর হোসেন তার নতুন বাসা করার জন্য নির্মাণ কাজ শুরু করে। কাজ চলাকালীন সময়ে গত ৬মাসে ২টি মটরপাম্প এবং প্রায় ১মন রড রাতেরে অন্ধকারে চুরি হয়ে যায়। এতে করে প্রবাসীর পিতা রফিকুল ইসলাম হতাশ হয়ে পড়ে। এরপর নিজ বাড়ীতে সিসি টিভি ক্যামেরা স্থাপন করেন তিনি।
ঘটনার দিন গত ২২ অক্টোবর ভোর রাত্রীতে প্রতিবেশী সাইয়েদার রহমানের ছেলে জসিম প্রবাসীর বাড়ীতে প্রবেশ করে ২টি চেয়ার নিয়ে যায়। বিষয়টি পরদিন সিসি টিভি ক্যামেরায় দেখতে পেয়ে চক্রের সদস্যকে সনাক্ত করে। ক্যামেরার সুত্রধরে জসিম ও তার বাবা সাইয়েদারকে বিষয়টি জানালে তারা ক্ষিপ্ত হয়ে রফিকুলকে অপমান অপদস্ত করে এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে বলে রফিকুল জানান।
অপরদিকে এলাকায় ছোটখাটো চুরি দিনদিন বেড়েই চলেছে, যার কারণে প্রতিবেশীরা আতংকে দিনপার করছে। চোরের অত্যাচারে এলাবাবাসী অতিষ্ট হয়ে পড়েছে।
এবিষয়ে অভিযুক্ত জসিমের পিতা সাইয়েদার রহমানের কাছে জানতে চাইলে তিনি শালকী নিউজকে জানান, সিসি টিভি ক্যামেরায় তার ছেলের ছবি এটি নয় বলে দাবী করেন। এলাকায় চুরির কবল থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভুগি পরিবারের লোকজন।