
আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারী ডোমারে হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে ইফতার মাহফিল এবং অসহায় দুঃস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ রমজান) বিকালে এলাকার পথচারীদের মাঝে ইফতার বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
পরে ডোমার উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সংগঠনের সভাপতি শাহিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী-০১ ডোমার ডিমলা আসনের মাননীয় সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার।
এ সময় সংগঠনের সহ-সভাপতি সিদ্দকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা জামায়াতের আমির মাওঃ আব্দুল হাকিম, সেক্রেটারী মাওঃ রবিউল আলম, ডোমার মডেল মসজিদের ঈমাম মাওঃ সাইফুল ইসলাম, ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম ও খতিব আলহাজ¦ মুফতি মাহামুদ বীন আলম, নীলফামারী সরকারী কলেজের প্রভাষক ছলেমান আলী, প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর আলী, সংগঠনের সাধারণ সম্পাদক মানিক ইসলাম সহ এলাকার সূধীজন উপস্থিত ছিলেন।
পরে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয় ও মুনাজাত করা হয়।