• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে সালমা বেগম নামে এক গৃহবধূর আ#ত্ম#হ#ত্যা ডোমারে ভোজ্য তেলের মজুদের অভিযোগে ৩ প্রতিষ্ঠানে জরিমানা ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্ধিক সহায়তা করেন আফেন্দী ডোমারে অসহায় পরিবারের কবুলিয়াত জমি দখলে নেয়ার অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে পঞ্চগড় জেলা  শিক্ষক সমিতির সভাপতি আসাদুল্লাহ ও সম্পাদক কেরামত আলী  ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত পঞ্চগড়ে জোরপূর্বক চা বাগান দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের হুমকির অভিযোগ ডোমারে সিজারের বিল পরিশোধ করতে না পারায় নবজাতককে বিক্রির চাপ চিকিৎসকের সাতক্ষীরার দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন ডোমারে শহীদ রুমি’র ৭৫ তম জন্মতিথি উপলক্ষে দোয়া মাহফিল ও সম্মাননা স্বারক প্রদান

ডোমারে সালমা বেগম নামে এক গৃহবধূর আ#ত্ম#হ#ত্যা

Reporter Name / ৪৭ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে সালমা বেগম (৪০) নামে দুই সন্তানের এক জননী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয়রা বলছেন পরকিয়ার ঘটনা জানাজানি হলে তিনি লোক লজ্জার ভয়ে আত্মহত্যার পথ বেছে নেন।

রোববার সকালে উপজেলার হরিনচড়া ইউনিয়নের শেওটগাড়ী দোলাপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। সালমা বেগম একই এলাকার আলী হোসেনের কণ্যা ও নীলফামারী সদর উপজেলার লক্ষীচাঁপ ইউনিয়নের সবুজপাড়া এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী।

স্থানীয়রা বলেন, নীলফামারী সদর উপজেলার লক্ষীচাঁপ ইউনিয়নের ১নং ওয়ার্ড সবুজ পাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে দুই সন্তানের জনক নুরন্নবীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে নিহত সালমা বেগমের। এক সপ্তাহ আগে সালমার বড় ছেলে এ ঘটনা জানতে

পারলে তিনি বিষয়টি তার নানা বাড়ীতে জানায়। পরে চার দিন আগে তার মামা গিয়ে তার মাকে তাদের বাড়ীতে নিয়ে আসে।
শনিবার সন্ধায় সালমার স্বামী আনোয়ার হোসেন তার শ্বশুর বাড়ীতে আসে। এ সময় তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। পরে তার স্বামী রাতেই বাড়ী ফিরে যায় একাই। সকালে ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার পর সে বাথরুমে যায়। সেখানে স্বরের সাথে গলায় দড়ি বেঁধে সে আত্মহত্যা করে সালমা।

ডোমার থানার মামলার তদন্ত কর্মকর্তা কাওসার আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য জেলার মর্গে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd