• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পঞ্চগড় জেলা  শিক্ষক সমিতির সভাপতি আসাদুল্লাহ ও সম্পাদক কেরামত আলী  ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত পঞ্চগড়ে জোরপূর্বক চা বাগান দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের হুমকির অভিযোগ ডোমারে সিজারের বিল পরিশোধ করতে না পারায় নবজাতককে বিক্রির চাপ চিকিৎসকের সাতক্ষীরার দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন ডোমারে শহীদ রুমি’র ৭৫ তম জন্মতিথি উপলক্ষে দোয়া মাহফিল ও সম্মাননা স্বারক প্রদান ডোমারে নমস্কার শপিং সেন্টারের বাৎসরিক মিলন মেলা অনুষ্ঠিত ডোমারে লায়ন সংঘ আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ডোমারে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন, সালেম সুলেরী ও আবু হাতেম নির্বাচিত

ডোমারে শহীদ রুমি’র ৭৫ তম জন্মতিথি উপলক্ষে দোয়া মাহফিল ও সম্মাননা স্বারক প্রদান

Reporter Name / ২০৬ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ রুমি (বীর বিক্রম) এর ৭৫ তম জন্ম তিথি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, মুক্তিযোদ্ধা ও গুণিজনদের সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) বিকালে ডোমার বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন সাদাকালো ফোরাম, নিউজ ব্যাংক। উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও গুণিব্যক্তিদের সম্মাননা স্বারক প্রদান করা হয়।

সাদাকালো ও নিউজব্যাংকের সম্পাদক কবি সালেম সুলেরী’র সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে দিবসটির শুভ উদ্বোধন করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার।

সাবেক পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেনের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসাবে বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক,গোলাম মোস্তফা, শমশের আলী, রবিউল ইসলাম রব্বি, জসিয়ার রহমান, বজলুর রশিদ বজু, কানাডা প্রবাসী সাংস্কৃতিসেবী শেরিনা শরিফ বেবী, সাংবাদিক মীর মাহামুদুল হাসান আস্তাক, তাহমিম হক ববি, আনোয়ারুল আলম প্রধান প্রমূখ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ১১ জন বীর মুক্তিযোদ্ধা এবং ৮জন গুণিব্যক্তিদের হাতে শহীদ রুমি (বীর বিক্রম) সম্মাননা স্বারক প্রদান করা হয়। শেষে শহীদ রুমি (বীর বিক্রম) সহ স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের বিদাহী আতœার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ জয়নাল আবেদীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd