আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
দিনব্যাপি নানান কর্মসূচি’র মাধ্যদিয়ে যথাযথ মর্যাদায় নীলফামারীর ডোমারে সুনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন লায়ন সংঘ ক্লাব আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ডিসেম্বর) সকাল ৯টায় শালকী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত এর মাধ্যমে জাতীয় পতাকা উত্তলন করে দিবসটির শুভ সূচনা করা হয়।
পরে ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয় মাঠে হৃদয়ে স্বাধীনতা চত্ত্বরে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে শহীদবেদীতে পুস্পমাল্য অর্পণ করেন তারা।
২য় অধিবেশনে সকাল ১০টায় ক্লাব চত্বর মাঠে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ডেন্টিস ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন নীলফামারী জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা সাবেক পৌর মেয়র আলহাজ¦ মনছুরুল ইসলাম দানু।
সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল আলিম লেলিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ হাবিব, ধর্মীয় নেতা বাবু গোঁরাচাদ অধিকারী, ব্যাংকার আবু হাতেম, পৌর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম পাপ্পু প্রমূখ বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা।
এ সময় কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর জেলা সভাপতি গওহর জাহাঙ্গীর রুশো, ক্লাবের সাংগঠনিক সম্পাদক বরকত ইসলাম সহ সকল সদস্য ও সূধীজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করা হয়।