• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পঞ্চগড় জেলা  শিক্ষক সমিতির সভাপতি আসাদুল্লাহ ও সম্পাদক কেরামত আলী  ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত পঞ্চগড়ে জোরপূর্বক চা বাগান দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের হুমকির অভিযোগ ডোমারে সিজারের বিল পরিশোধ করতে না পারায় নবজাতককে বিক্রির চাপ চিকিৎসকের সাতক্ষীরার দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন ডোমারে শহীদ রুমি’র ৭৫ তম জন্মতিথি উপলক্ষে দোয়া মাহফিল ও সম্মাননা স্বারক প্রদান ডোমারে নমস্কার শপিং সেন্টারের বাৎসরিক মিলন মেলা অনুষ্ঠিত ডোমারে লায়ন সংঘ আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ডোমারে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন, সালেম সুলেরী ও আবু হাতেম নির্বাচিত

ডোমারে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

Reporter Name / ১১৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
দিনব্যাপি নানান কর্মসূচি’র মাধ্যদিয়ে যথাযথ মর্যাদায় নীলফামারীর ডোমারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ডিসেম্বর) উপজেলা প্রশাসন আয়োজিত ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয় মাঠে হৃদয়ে স্বাধীনতা চত্ত্বরে সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনি’র মাধ্যমে দিবসটির শুভ শুচনা করা হয়।

মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী মহোদয় সহ পরিষদের কর্মকর্তাগণ। পুলিশ বাহিনীর পক্ষে সহকারী পুলিশ সুপার (সার্কেল) নিয়াজ মেহেদী, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ হাবিব, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী, উপজেলা বিএনপি’র পক্ষে সাবেক সাধারন সম্পাদক আখতারুজ্জামান সুমন, লায়ন সংঘ ক্লাব, শালকী ক্যাডেট স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেত্রীবৃন্দ শহীদবেদীতে পুস্পমাল্য অর্পণ করেন।

২য় অধিবেশনে সকাল ৯টায় হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে পবিত্র কোনআন তেলোয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে পতাকা উত্তোলন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী।

পরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাসুদবীন আমিন সুমন ও পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত মোহাম্মদ সেহেল রানার সঞ্চালনায় প্যারেট কমান্ডার এসআই অমিত কুমারের পরিচালনায় কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডোমার-ডিমলা আসনের মাননীয় সংসদ সদস্য মাওঃ আব্দ্সু সাত্তার।

ডিসপ্লেতে বাংলাদেশ পুলিশ, আনসার বাহিনী, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ও গালর্স গাইট অংশ গ্রহন করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd