• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পঞ্চগড় জেলা  শিক্ষক সমিতির সভাপতি আসাদুল্লাহ ও সম্পাদক কেরামত আলী  ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত পঞ্চগড়ে জোরপূর্বক চা বাগান দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের হুমকির অভিযোগ ডোমারে সিজারের বিল পরিশোধ করতে না পারায় নবজাতককে বিক্রির চাপ চিকিৎসকের সাতক্ষীরার দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন ডোমারে শহীদ রুমি’র ৭৫ তম জন্মতিথি উপলক্ষে দোয়া মাহফিল ও সম্মাননা স্বারক প্রদান ডোমারে নমস্কার শপিং সেন্টারের বাৎসরিক মিলন মেলা অনুষ্ঠিত ডোমারে লায়ন সংঘ আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ডোমারে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন, সালেম সুলেরী ও আবু হাতেম নির্বাচিত

খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ

মো: আব্দুল আজিজ, পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ / ৩৫ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬
খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো... এমপি আবুল কালাম আজাদ
???????

খুলনা পাইকগাছা কয়রার নবনির্বাচিত এমপি আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন মাওলানা শামসুর একজন প্রথিতযশা রাজনীতিবিদ ছিলেন। তিনি একজন দেশপ্রেমিক নানা গুণের মানুষ ছিলেন। মৃত্যুর পর ও তিনি মানুষের কাছে স্মরণীয় হয়ে আছেন। তিনি বলেন এলাকার সর্বস্তরের মানুষ আমাকে নির্বাচিত করেছেন। মানুষের ত্যাগ ও ভালোবাসার ঋণ কখনো শোধ হবার নয়। জনগণ আমার উপর যে কঠিন দায়িত্ব দিয়েছে খলিফা হযরত ওমর ( রাঃ) দেশ পরিচালনার যে আদর্শ রেখে গেছেন তা অনুসরণ করেই আমার উপর অর্পিত দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ।
এমপি আবুল কালাম আজাদ বলেন আমরা আশা করে ছিলাম সরকার গঠন করবো, কিন্তু সেটা সম্ভব হয়নি। তবে আমরা বলেছি সরকার যদি সৎ কাজের উপর প্রতিষ্ঠিত থাকে, ভালো কাজ করে তাহলে আমরা সরকার কে সহযোগিতা করবো। সরকার কোন অন্যায় করলে তা মেনে নেওয়া হবে না। আমার সরকারের কোন অন্যায় কাজে সহযোগিতা করবো না। তিনি বলেন আমি ইতোমধ্যে জেলা ও উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তাদের কে নিরপেক্ষতা বজায় রেখে জবাবদিহিতার সাথে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছি। আশা করি প্রশাসন সেই মোতাবেক কাজ করে শতভাগ জনসেবা নিশ্চিত করবে। তিনি ৬ মার্চ শুক্রবার বিকেলে নির্বাচনী এলাকা পাইকগাছায় বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে সিরাতুল হুদা ট্রাস্ট ও শামসুর রহমান ফাউন্ডেশন আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সিরাতুল হুদা ট্রাস্ট ও শামসুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান, দূর্নীতি দমন কমিশনের সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত মেজর মেসবাহুল ইসলাম এর সভাপতিত্বে ও সিরাতুল হুদা ট্রাস্টের সদস্য সচিব ইকবাল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, সহকারী সেক্রেটারি এডভোকেট মোস্তাফিজুর রহমান, এডভোকেট লিয়াকত আলী সরদার, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, কাজী তমজিদ আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমান, নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, সেক্রেটারি আলতাফ হোসেন, কয়রার আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, জেলা শিবিরের সভাপতি আবু জার গিফারী, এডভোকেট আব্দুল মজিদ, জিএম আককাছ আলি, মাওলানা কামাল হোসেন, পৌর আমীর ডাঃ জিএম আসাদুল হক, নায়েবে আমীর স ম আব্দুল্লাহ আল মামুন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান, এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, মুক্তিযোদ্ধা গাজী রুহুল আমিন, এডভোকেট রুহুল আমিন, শামসুর রহমান ফাউন্ডেশনের সভাপতি তামিম রায়হান, সেক্রেটারি আল মামুন, মুজাহিদুল ইসলাম ও সোহেল আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd