“সমাজ উন্নয়নে ইসলামী সংস্কৃতি” এই শ্লোগানকে সামনে রেখে আশাশুনির ফকরাবাদে ১ম ইসলামী অলিম্পিয়াড -২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) ফকরাবাদ দুস্থ কল্যাণ সংস্থা আয়োজনে ফকরাবাদ ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তেঁতুলিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক ও দুস্থ কল্যাণ সংস্থার বর্তমান সভাপতি এস এম আবু সাদেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে আজান, কেরাত, নাশিদ, ক্যালিগ্রাফি, ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতি ক্যাটাগরিতে ১ম, ২য়, ৩য় পুরস্কার সহ সকল প্রতিযোগীকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিচারক ছিলেন ইউনিয়ন ইমাম পরিষদের সভাপতি মাওঃ মোঃ মারুফ বিল্লাহ সহ স্থানীয় কয়েকটি মজিদের সম্মানিত ইমাম সাহেব। এসময় সংগঠনের সদস্য আজগার বিশ্বাস, আরাফাত সরদার, মাসুদ বিশ্বাস, মাসুম সরদার খোকন, হাসমত গাইন, আবুল গাজী, বারিক গাজী, ইব্রাহিম গাজী, ইসাক কাজী, সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ধারাভাষ্যকার আশরাফ হোসেন।