
সাতক্ষীরার আশাশুনিতে ২১নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১নভেম্বর) সকালে উপজেলার বুধহাটা বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অবসর প্রাপ্ত সৈনিক সংঘ (বেসওয়া) আশাশুনি উপজেলা শাখার আয়োজনে দিবসের শুরুতে র্যালী বের করা হয়। র্যালীটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আছাফুর আর্মির জিম সেন্টারে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অবঃ সেনা সদস্য আলহাজ্ব শেখ আছাফুর রহমানের সভাপতিত্বে সভায় আলোচনা রাখেন, ওয়ারেন্ট অফিসার (অবঃ) আনিছুর রহমান, সার্জেন্ট (অবঃ) রবিউল ইসলাম বাদশা, সার্জেন্ট (অবঃ) ফারুক হোসেন প্রমুখ।