• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্ধিক সহায়তা করেন আফেন্দী ডোমারে অসহায় পরিবারের কবুলিয়াত জমি দখলে নেয়ার অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে পঞ্চগড় জেলা  শিক্ষক সমিতির সভাপতি আসাদুল্লাহ ও সম্পাদক কেরামত আলী  ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত পঞ্চগড়ে জোরপূর্বক চা বাগান দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের হুমকির অভিযোগ ডোমারে সিজারের বিল পরিশোধ করতে না পারায় নবজাতককে বিক্রির চাপ চিকিৎসকের সাতক্ষীরার দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন ডোমারে শহীদ রুমি’র ৭৫ তম জন্মতিথি উপলক্ষে দোয়া মাহফিল ও সম্মাননা স্বারক প্রদান ডোমারে নমস্কার শপিং সেন্টারের বাৎসরিক মিলন মেলা অনুষ্ঠিত ডোমারে লায়ন সংঘ আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আশাশুনিতে উপজেলা প্রশাসনের নির্বাচনীয় পর্যবেক্ষণ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়

বি এম আলাউদ্দীন, নিজস্ব প্রতিনিধিঃ / ১০৭ Time View
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
আশাশুনিতে উপজেলা প্রশাসনের নির্বাচনীয় পর্যবেক্ষণ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আশাশুনিতে আইন-শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদুজ্জামান হিমু। বুধবার সন্ধ্যায় থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানকে সঙ্গে নিয়ে উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাংগা বাজার সহ বিভিন্ন ইউনিয়নে পরিদর্শন করে সাধারণ মানুষের সাথে মতবিনিময়কালে তিনি বলেন আপনাদের নিরাপত্তা এবং সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, বর্তমানে আশাশুনিতে নির্বাচনীয় পরিবেশ শান্তিপূর্ণভাবে বজায় রাখা হবে। ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে। এমনকি নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। এছাড়া ভোটকেন্দ্রগুলো নিয়মিত পর্যবেক্ষণের আওতায় থাকবে বলে তিনি জানান। আপনারা সবাই নির্বিঘ্নে ভোট প্রদান করতে যাবেন। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে আপনারা সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনকে অবহিত করবেন।
স্থানীয়রা থানা পুলিশের উপস্থিতি ও প্রশাসনের তৎপরতায় ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ নির্বাচনের প্রতি আশাবাদ ব্যক্ত করেছেন। সব শেষে বড়দিন উপলক্ষে বিভিন্ন চার্চের নিরাপত্তা ও আইন- শৃঙ্খলা নিশ্চিতকরণে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় এবং প্রত্যেক চার্চের দায়িত্বপ্রাপ্ত ও নিরাপত্তার সাথে সংশ্লিষ্টদের বিভিন্ন প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদুজ্জামান হিমু। এসময় থানার সেকেন্ড অফিসার এসআই রশিদুজ্জামান, অনাথ মিত্র প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd