• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্ধিক সহায়তা করেন আফেন্দী ডোমারে অসহায় পরিবারের কবুলিয়াত জমি দখলে নেয়ার অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে পঞ্চগড় জেলা  শিক্ষক সমিতির সভাপতি আসাদুল্লাহ ও সম্পাদক কেরামত আলী  ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত পঞ্চগড়ে জোরপূর্বক চা বাগান দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের হুমকির অভিযোগ ডোমারে সিজারের বিল পরিশোধ করতে না পারায় নবজাতককে বিক্রির চাপ চিকিৎসকের সাতক্ষীরার দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন ডোমারে শহীদ রুমি’র ৭৫ তম জন্মতিথি উপলক্ষে দোয়া মাহফিল ও সম্মাননা স্বারক প্রদান ডোমারে নমস্কার শপিং সেন্টারের বাৎসরিক মিলন মেলা অনুষ্ঠিত ডোমারে লায়ন সংঘ আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আত্রাইয়ে ইটের সোলিং রাস্তা নির্মাণের উদ্বোধন

এমরান মাহমুদ, নওগাঁ সংবাদদাতা: / ৪০১ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
আত্রাইয়ে ইটের সোলিং রাস্তা নির্মাণের উদ্বোধন

নওগাঁর আত্রাইয়ে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া মধ্য পাড়ায় ইটের সোলিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) সকাল ১১ টায় পথচারীদের দীর্ঘ দিনের ভোগান্তি কমাতে আহসানগঞ্জ ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে এই কাজ শুরু হয়। ইটের সোলিং রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম মুঞ্জুরুল আলম মুঞ্জু।

এ-সময় আরো উপস্থিত ছিলেন, আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, মো.সাহাদৎ হোসেন রকেট,উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মো.শাহিন আকতার হামিদ,উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আয়ূব আলী। ইউপি সদস্য মো.আব্দুর রহমান,সাবেক ইউপি সদস্য মো.বেশারতুল্যা দেওয়ান,আলহাজ্ব মো.আব্দুল মালেক মোল্লা সহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এব্যাপারে আহসানগঞ্জ ইউনিয়ন পরিষরে চেয়ারম্যান এস এম মুঞ্জুরুল আলম মুঞ্জু বলেন, ‘চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকার অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছি। রাস্তা, কালভার্ট নির্মাণ থেকে শুরু করে হাট-বাজারের উন্নয়ন—সবক্ষেত্রেই পরিবর্তন আনার চেষ্টা করেছি। তারই অংশ হিসেবে ইটের সোলিং রাস্তার কাজ শুরু হয়েছে। আগামীতেও এর ধারাবাহিতা অব্যাহত থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd