• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আটোয়ারীর গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত  ডোমারে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডোমারে পৌর জামায়াত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ আ.লীগ ছত্রছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে দোকানপাট মুখ খুললেন এলাকাবাসি ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান

হযরত মোহাম্মদ (সা:) ও মা আয়েশা’কে কটুক্তির প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ / ১৫৯ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 48;

ঠাকুরগাঁওয়ের দিপু রায়, রাণীশংকৈলের উপজেলার হিরা রায় ও মনি রায় কর্তৃক মুসলমান ধর্মাবলম্বীদের প্রিয় নবী হযরত মুহাম্মদ(সা:) ও মা আয়েশা (রা.) এর মর্যাদা ও সম্মানহানির জঘন্যতম কটুক্তি করার প্রতিবাদে বাংলাদেশ হেফাজত ইসলাম রাণীশংকৈল উপজেলা শাখার উদ্যোগে সোমবার (২৪ আগষ্ট) পৌর শহরে বিক্ষোভ মিশিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রাণীশংকৈল উপজেলা হেফাজতে ইসলামের আহব্বানে ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গী, হরিপুর ও পীরগঞ্জের বাংলাদেশ হেফাজত ইসলামের নেতাকর্মীরাসহ সর্বস্তরের কয়েক হাজার তৌহিদী মুসলিম জনতা এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে।বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা পরিষদের মুল ফটকের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এসময় জেলা শাখার আমির এমদাদুল হক শাহি বলেন শুধু দিপু রায় কে গ্রেফতার করলেই হবে না।তার সহযোগী ও সমর্থক আরো দুজন রয়েছে হিরা রায় ও মনি রায় তাদেরকেও দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এবং সর্বোচ্চ শাস্থির ব্যবস্থা করতে হবে। তা না হলে আগামী ২৪ ঘন্টার মধ্যে পুরো জেলাকে অচল করে দেয়া হবে বলে হুশিয়ারি দেন।

এসময় আরো বক্তব্য রাখেন, জেলা শাখা সাধারণ সম্পাদক মুফতি শরিফুল ইসলাম, রানীশংকৈল উপজেলা শাখার সভাপতি মাওলানা শামসুদ্দিন, পীরগঞ্জ উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী রানীশংকৈল উপজেলা শাখার সেক্রেটারি রজব আলী, নায়েবে আমির মিজানুর রহমান মাষ্টার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, রাজেকুল ইসলাম রাজু প্রমুখ।
এছাড়াও বিভিন্ন পদে থাকা কয়েক হাজার নেতা কর্মী ও মুসল্লিরা প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd