• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আটোয়ারীর গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত  ডোমারে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডোমারে পৌর জামায়াত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ আ.লীগ ছত্রছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে দোকানপাট মুখ খুললেন এলাকাবাসি ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান

সাতক্ষীরার দেবহাটা টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল ঘোষনা ও বৃত্তি প্রদান

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ / ৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কল্যান তহবিল থেকে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার ১ জানুয়ারী স্কুল প্রাঙ্গনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিলন সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের সাবেক যুগ্ম সচিব ও উক্ত স্কুলের সাবেক কৃতি শিক্ষার্থী মোঃ সলিমুল্লাহ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উক্ত স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারন সম্পাদক ও উক্ত স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মেহেদী হাসান কাজল, স্কুলের প্রাক্তন ছাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলমগীর হোসেন, প্রাক্তন ছাত্র নটরডেম কলেজের শিক্ষার্থী শামীম হোসেন,
সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান মাছুম, ৬ নম্বর বিএনপির ওয়ার্ড সভাপতি জুলফিকার আলী, প্রাক্তন ছাত্রী শারমিন সুলতানা প্রমুখ। এ সময় স্কুলের কল্যাণ তহবিল হতে অবসরপ্রাপ্ত তিনজন শিক্ষকদের আর্থিক সহায়তা প্রদান ও পরীক্ষায় উত্তীর্ণদের প্রগতি পত্র এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। পরবর্তীতে ষষ্ঠ ও নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন বর্তমান ছাত্র-ছাত্রী, প্রাক্তন ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ ও সুধীজনরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান রেজা মুকুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd