• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে পূর্ব শত্রুতার জেরধরে প্রতিবন্ধি বৃদ্ধকে পিটিয়ে আহত তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় ডোমারে হরিণচড়া ইউনিয়ন যুবদলের দোয়া মাহফিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডোমার থানা পুলিশের বিশেষ ব্রিফিং ডোমারে নির্বাচনী প্রচারনার শেষ দিনে জমে উঠেছে ভোটের বাজার চিতলমারিতে কিশোরীদের জীবন দক্ষতা প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত

সাতক্ষীরার দেবহাটা উপজেলা পুষ্টি কমিটির সমন্বয় সভা  

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ / ৮২ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

সাতক্ষীরার দেবহাটা উপজেলা পুষ্টি কমিটির আয়োজনে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৯ জানুয়ারী সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন পুষ্টি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। সুশীলন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দেবহাটা এরিয়া প্রোগ্রামের সহযোগীতায় সভায় শুরুতে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশনের টেকনিক্যাল স্পেশালিষ্ট রায়হান কবির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, সখিপুর সরকারী কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোশফিয়াতুন নাহার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা প্রানী সম্পদ অফিসের ডাঃ শরিফ আহম্মেদ, সুশীলনের ম্যানেজার মামুন হোসেন, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু,  নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার নীলাদ্রী বিশ্বাস প্রমুখ।  সঞ্চালনায় ছিলেন সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান। সভায় জানানো হয়, সরকারী ২২টি দপ্তরের সমন্বয়ে গঠিত পুষ্টি কমিটির মাধ্যমে সকল মানুষের পুষ্টি নিশ্চিতে কাজ করা হচ্ছে। খাদ্য উৎপাদন, খাদ্যের নিরাপত্তা, নির্দিষ্ট পরিমানে খাওয়া, শিশুদের খাদ্য গ্রহনে সতর্কতা অবলম্বন গ্রহনের সাথে সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ পুষ্টি বিষয়ে বিষদ আলোচনা করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd