• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে পূর্ব শত্রুতার জেরধরে প্রতিবন্ধি বৃদ্ধকে পিটিয়ে আহত তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় ডোমারে হরিণচড়া ইউনিয়ন যুবদলের দোয়া মাহফিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডোমার থানা পুলিশের বিশেষ ব্রিফিং ডোমারে নির্বাচনী প্রচারনার শেষ দিনে জমে উঠেছে ভোটের বাজার চিতলমারিতে কিশোরীদের জীবন দক্ষতা প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত

সাতক্ষীরার দেবহাটার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ / ৯০০ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

মেহেদী হাসান কাজল নিজস্ব, প্রতিনিধি।। সাতক্ষীরার দেবহাটার ঐতিহ্যবাহী টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের স্কুল ব্যবস্থাপনা কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ৩০ অক্টোবর সকাল ৯টায় বিদ্যালয়ের হলরুমে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয়। বিদ্যালয়ের অফিস কক্ষে গোপন ব্যালটের মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়। ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে মোট ভোটার সংখ্যা ছিল ৩৯৪ জন। তার মধ্যে ২২৯ জন ভোটার উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রদান করেন। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন দেবহাটা উপজেলা সহকারী কৃষি অফিসার জয়দেব কুমার পাল। প্রশাসনিক সহযোগিতা করেন দেবহাটা থানার পুলিশ সদস্য ফয়সাল ও এবাদত হোসেন। অভিভাবক প্রতিনিধি হিসেবে ৪ পদে ৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রার্থীরা হলেন- ১। মেহেদী হাসান কাজল, ২। মোঃ রেজাউল ইসলাম ৩। মোঃ শরিফুল ইসলাম ৪। মোঃ শাহিন পারভেজ ৫। মোঃ শরিফুল ইসলাম ৬। মোঃ সাবদুল হোসেন ও ৭ মোঃ মাহমুদ রহমান। নির্বাচন শেষে প্রিজাইডিং অফিসার ফলাফল ঘোষণা করেন। ফলাফলে মোঃ রেজাউল ইসলাম ১১২ ভোট, মোঃ শাহিন পারভেজ-১০৯ ভোট, মেহেদী হাসান কাজল-১০৫ ভোট ও সাবদুল হোসেন-১০১ ভোট পেয়ে নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd