• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আটোয়ারীর গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত  ডোমারে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডোমারে পৌর জামায়াত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ আ.লীগ ছত্রছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে দোকানপাট মুখ খুললেন এলাকাবাসি ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান

সাতক্ষীরার দেবহাটার টাউনশ্রীপুর হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক ও আয়াকে অপসারনে মানববন্ধন, প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ / ১৭১ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধি।। সাতক্ষীরার দেবহাটা টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সঞ্জীব কুমার ব্যানার্জী ও একই স্কুলের আয়া জান্নাতুল ফেরদৌসের অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে তাদের অপসারনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর আয়োজনে বৃহস্পতিবার ৯ অক্টোবর সকাল ১০টায় স্কুলের সামনে দেবহাটা-টাউনশ্রীপুর সড়কে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গত কিছুদিন আগে উক্ত শিক্ষক ও আয়া অনৈতিক কর্মকান্ডের সময় কুলিয়া এলাকায় এলাকাবাসীর মাধ্যমে আটক হয়। পরবর্তীতে তাদেরকে জেলহাজতে প্রেরন করা হয়। এ ঘটনায় স্কুলের সুনাম নষ্ট ও শিক্ষার পরিবেশে মারাত্মকভাবে প্রভাব পড়ে। একারনে তাদেরকে অপসারন ও কঠিন শাস্তির দাবিতে দীর্ঘ সময় মানববন্ধন পরবর্তী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আবুল কাশেম, সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আবু তালেব বুলবুল, সাংবাদিক ফারুক মাহবুবুর রহমান, প্রাক্তন শিক্ষার্থী শাহেন শাহ আলম, প্রাক্তন শিক্ষার্থী নাসিম হোসেন, ইউনিয়ন জামায়াতের প্রশাসনিক সম্পাদক ফয়েজুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটার সাবেক আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা’র নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়, মানববন্ধনে অভিভাবকবৃন্দ, স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রী ও বর্তমান স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ সহ সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং উক্ত শিক্ষক ও আয়াকে স্কুল থেকে স্থায়ীভাবে বিতাড়িত করার জোর দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd