• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আটোয়ারীর গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত  ডোমারে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডোমারে পৌর জামায়াত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ আ.লীগ ছত্রছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে দোকানপাট মুখ খুললেন এলাকাবাসি ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান

সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে ৪টি গ্রামকে ক্লিন ও হেলদি ভিলেজ ঘোষনা

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ / ১৬১ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধি।। সাতক্ষীরার দেবহাটায় বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে উপজেলার পারুলিয়া ও কুলিয়া ইউনিয়নের ৪টি গ্রামকে ক্লিন ও হেলদি গ্রাম ঘোষনা করা হয়েছে। শনিবার ২০ সেপ্টেম্বর বিকাল ৪টায় পারুলিয়ার বড়শান্তা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে বড়শান্তা ও খেজুরবাড়িয়া গ্রামকে ক্লিন ও হেলদি ভিলেজ ঘোষনা করেন পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে সুশীললনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, সুশীলনের গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মোবারক হোসেন, শিশু ফোরামের সভাপতি খাদিজা খাতুন প্রমুখ। একই দিনে কুলিয়া ইউনিয়নের নুনেখোলা ও শ্যামনগর গ্রামকে ক্লিন ও হেলদি গ্রাম ঘোষনা করেন কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস কুমার মন্ডল। সুশীলনের কর্মকর্তারা প্রতিটি গ্রামকে উন্নয়নের ছোয়া দিতে এবং গ্রামের মানুষকে আত্নস্বাবলম্বী করতে এধরনের কার্য্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd