• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে পূর্ব শত্রুতার জেরধরে প্রতিবন্ধি বৃদ্ধকে পিটিয়ে আহত তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় ডোমারে হরিণচড়া ইউনিয়ন যুবদলের দোয়া মাহফিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডোমার থানা পুলিশের বিশেষ ব্রিফিং ডোমারে নির্বাচনী প্রচারনার শেষ দিনে জমে উঠেছে ভোটের বাজার চিতলমারিতে কিশোরীদের জীবন দক্ষতা প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত

সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের ভিডিসি বার্ষিক কর্মশালা-২৫

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ / ১৪১ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধি।। সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে বার্ষিক ভিডিসি কর্মশালা-২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৩১ আগষ্ট দুপুর সাড়ে ১২টায় পারুলিয়া ইছামতী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। প্রধান অতিথি হিসেবে দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিৎ কুমার মন্ডল ও দেবহাটা এরিয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার স্পন্সর অফিসার হিরু গাইন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান। সুশীলনের ন্যাশনাল চাইল্ড প্রোগ্রামের ভাইস প্রেসিডেন্ট অনামিকা পালের সার্বিক সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইছামতি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক শ্যামল মন্ডল, সুশীলনের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রমুখ। কর্মশালায় দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নের সুশীলনের ৫২টি ভিডিসি কমিটির ২শত জন সদস্য অংশগ্রহণ করেন। শুরুতে বিভিন্ন পোস্টারিংয়ের মাধ্যমে আগত অতিথিদেরকে সুশীলনের পক্ষ থেকে এই কর্মশালা সম্পর্কে অবহিত করা হয়। এই কমিটি শিশু শ্রম বন্ধ, বাল্য বিবাহ প্রতিরোধ, সামাজিক অবক্ষয় রোধ, শিক্ষার্থীদেরকে মনিটরিংয়ের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি ও স্বাবলম্বী হতে সহায়তা করাসহ বিভিন্ন কাজ করছে বলে জানানো হয়। কর্মশালায় আগামী এক বছরের কর্মপরিকল্পনা নির্ধারন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd