• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে পূর্ব শত্রুতার জেরধরে প্রতিবন্ধি বৃদ্ধকে পিটিয়ে আহত তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় ডোমারে হরিণচড়া ইউনিয়ন যুবদলের দোয়া মাহফিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডোমার থানা পুলিশের বিশেষ ব্রিফিং ডোমারে নির্বাচনী প্রচারনার শেষ দিনে জমে উঠেছে ভোটের বাজার চিতলমারিতে কিশোরীদের জীবন দক্ষতা প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত

সাতক্ষীরার দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনির রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ / ৫৮ Time View
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরার দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি মৃত্যুবরন করেছেন (ইন্নালিল্লাহি,,,,রাজিউন)। তিনি দেবহাটা উপজেলার সুশীলগাতী গ্রামের বাসিন্দা ছিলেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্যা আত্মীয় স্বজন রেখে যগেছেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তিনি ইন্তেকাল করেন। মঙ্গলবার বাদ যোহর সুশীলগাতী মসজিদ প্রাঙ্গনে তার নামাযে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন একদল চৌকস পুলিশ দল। রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, দেবহাটা থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজলসহ এলাকাবাসী ও বীর মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd