• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আটোয়ারীর গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত  ডোমারে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডোমারে পৌর জামায়াত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ আ.লীগ ছত্রছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে দোকানপাট মুখ খুললেন এলাকাবাসি ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান

সাতক্ষীরার দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা আহাদ আলীর রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ / ৭২ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধি।। সাতক্ষীরার দেবহাটা উপজেলার বীর মুক্তিযোদ্ধা আহাদ আলী গাজী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি,,,,,,রাজিউন)। আহাদ আলী গাজীর বাড়ি দেবহাটা উপজেলার পারুলিয়ার বিশ্বাসবাড়ি পূর্বপাড়া গ্রামে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি সন্তান সন্তানাদি, আত্মীয় স্বজনসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার তার বড় মেয়ের শ্যামনগরস্থ বাড়িতে সন্ধ্যা ৬টার দিকে তিনি ইন্তেকাল করেন। বুধবার দুপুরে যোহরের নামাজের পূর্বে আহাদ আলীর পারুলিয়াস্থ বাড়িতে তাকে রাস্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। পুলিশের একটি চৌকস দল তাকে রাস্ট্রীয় মর্যাদা প্রদান করেন। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ গাজী, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধা ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে নামাজে জানাযা শেষে তাকে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd