• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে পূর্ব শত্রুতার জেরধরে প্রতিবন্ধি বৃদ্ধকে পিটিয়ে আহত তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় ডোমারে হরিণচড়া ইউনিয়ন যুবদলের দোয়া মাহফিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডোমার থানা পুলিশের বিশেষ ব্রিফিং ডোমারে নির্বাচনী প্রচারনার শেষ দিনে জমে উঠেছে ভোটের বাজার চিতলমারিতে কিশোরীদের জীবন দক্ষতা প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত

সাতক্ষীরার দেবহাটায় বিধবা ও প্রতিবন্ধীর জমি জোরপূর্বক দখল চেষ্টার বিষয়ে সাংবাদিক সম্মেলন 

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ / ১৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

সাতক্ষীরার দেবহাটায় এক বিধবা ও প্রতিবন্ধীর জমি আদালতে মামলা বিচারাধীন থাকার পরেও জোরপূর্বক দখল চেষ্টার বিষয়ে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগী। দেবহাটা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার ৮ জানুয়ারী সকাল ১১ টায় সংবাদ সম্মলনে লিখিত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলার নাংলা গ্রামের মৃত মিজানুর রহমানের স্ত্রী শরিফা খাতুন। লিখিত বক্তব্যে তিনি বলেন, তার মৃত স্বামী মিজানুর রহমানের নামে আরএস খতিয়ানভুক্ত নাংলা মৌজার ২৫৬ নং দাগে ৩৩ শতক জমি আছে। উক্ত জমিটি তার ফুফাতো ভাসুর মৃত আকতার হোসেনের ৩ মেয়ে হোসনেয়ারা খাতুন, রওশনারা খাতুন, ইলারা খাতুন ও তাদের মা মনোয়ারা খাতুন ভূয়া কাগজ বানিয়ে দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখল করার চেষ্টা করে আসছে। এবিষয়ে দেবহাটা থানা, স্থানীয় মেম্বর, চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার শালিসের মাধ্যমে মিমাংসা করার চেষ্টা করেছেন। কিন্তু প্রতিপক্ষরা কোন শালিশ মিমাংসা না মেনে জোরপূর্বক দখল করার পায়তারা চালিয়ে আসছে। গত কয়েক মাস পূর্বে প্রতিপক্ষরা সাতক্ষীরার দেবহাটা সহকারী জর্জ আদালতে রেকর্ড সংশোধনের মামলা করে তাদের অগোচরে একপক্ষ রায় নেয়। বিষয়টি তারা জানতে পেরে তাৎক্ষণিকভাবে গত ৩০ জুন, ২০২৫ ইং তারিখে দেবহাটা সহকারী জর্জ আদালতে মিস কেস নং- ৫/২৫ নং মামলা দায়ের করেন। প্রতিপক্ষরা আদালতের রায় নিয়ে তার মৃত স্বামীর নামীয় উক্ত জমিটি বিক্রি করার চেষ্টা করতে থাকলে তারা বিষয়টি জানতে পেরে গত ইং ২৪-১২-২৫ তারিখে দেবহাটা উপজেলার সখিপুর সাবরেজিস্টার অফিসার বরাবর উক্ত জমি রেজিষ্ট্রি না করার জন্য একটি আবেদন করেন। কিন্তু গত ৭ জানুয়ারী, ২৫ ইং তারিখে প্রতিপক্ষরা আদালতের মামলা চলমান থাকার বিষয়টি গোপন করে উক্ত জমিটি উত্তর নাংলা গ্রামের মোস্তফা বিশ্বাসের ২ ছেলে আবু সিদ্দিক ও আবু তালেবের নিকট বিক্রি করে। শরীফা বলেন, তিনি একজন বিধবা মহিলা ও তার একটি প্রতিবন্ধী মেয়ে আছে। মেযেটি ৮ম শ্রেনীতে পড়াশুনা করে ও ছেলে এইচএসসি পরীক্ষার্থী। ঐ জমিটিই তাদের সংসার নির্বাহের মাধ্যম। তিনি তার বৃদ্ধ শ্বশুর ও শ্বাশুড়িকে নিয়ে এক পরিবারে বসবাস করেন। কিন্তু প্রতিপক্ষরা ষড়যন্ত্র করে তার মৃত স্বামীর নামীয় আরএস রেকর্ডভুক্ত এবং আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় কিভাবে গোপনে জমি রেজিষ্ট্রি করে নেই এবিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুবিচার প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd