• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আটোয়ারীর গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত  ডোমারে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডোমারে পৌর জামায়াত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ আ.লীগ ছত্রছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে দোকানপাট মুখ খুললেন এলাকাবাসি ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান

সাতক্ষীরার দেবহাটায় ফেয়ার মিশনের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরনে প্রতিবাদ সমাবেশ

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ / ১২৮ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

সাতক্ষীরার দেবহাটায় ফেয়ার মিশনের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবা নিশচিতকরনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২২ আগষ্ট বিকাল সাড়ে ৪টায় পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ফেয়ার মিশনের সভাপতি জসীমউদ্দিন মিথুন। ফেয়ার মিশনের সাধারন সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, ফেয়ার মিশনের প্রতিষ্টাতা পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, খেদমতে খলফের পরিচালক মুফতি মাওলানা ফজলুল হক আমিনী, সাংবাদিক সোহরাব হোসেন সবুজ, ফেয়ার মিশনের সাহিত্য সম্পাদক ও উপজেলা সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত স্বাস্থ্য সেবা প্রদান, চিকিৎসক সংকট দূরীকরন, বিভিন্ন মেশিনারী ও ইকুইপমেন্ট প্রদান, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ ও এ্যাম্বুলেন্স সেবা যথাযথভাবে নিশ্চিতকরনে যথাপোযুক্ত ব্যবস্থা গ্রহনে সুনিশ্চিত পদক্ষেপ গ্রহনের জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া চিকিৎসা নিতে গিয়ে কোন মানুষ যেন হয়রানির শিকার না হয় সেবিষয়ে নজর দেয়ার আহবান জানানো হয়। যদি অবিলম্বে স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা দূরীকরনে কার্য্যকারী পদক্ষেপ না নেয়া তাহলে আরো বড় আকারের কর্মসূচী গ্রহন করা হবে বলে বক্তারা জানান। সমাবেশে জনপ্রতিরনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ ফেয়ার মিশনের শতশত কর্মী ও সাধারন মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd