• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আটোয়ারীর গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত  ডোমারে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডোমারে পৌর জামায়াত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ আ.লীগ ছত্রছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে দোকানপাট মুখ খুললেন এলাকাবাসি ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান

সাতক্ষীরার দেবহাটায় ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নে কর্মবিরতি পালন

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ / ১২৬ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরার দেবহাটায় ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টদের আয়োজনে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি পালন করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত উক্ত কর্মবিরতিতে উপজেলার সকল ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টরা অংশগ্রহন করেন।
কর্মবিরতির সময় সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন (বিডিপিএ) এর সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া, মেডিকেল টেকনোলজিষ্ট (রেডিওগ্রাফি) জুয়েল মিয়া ও ফার্সাসিস্ট রামপ্রসাদ গুহ, ফার্সাসিস্ট কল্যান রায় প্রমুখ।
এসময় বক্তারা বলেন, তারা দেশের সকল হাসপাতালে রোগ নির্ণয়, ঔষধ সরবরাহসহ নানাবিধ স্বাস্থ্যসেবার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। তাই সকল তরুণ পেশাজীবীদের সমন্বয়ে এই বৈষম্য দূর করে তাদের ন্যায্য দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। এসময় তারা উল্লেখ করেন, তাদের দাবী না মানা হলে ৪ ডিসেম্বর পূর্নদিবস কর্মবিরতি পালনসহ আরো কঠোর কর্মসূচী গ্রহন করা হবে। এসময়ের মধ্যে তাদের দাবী না মানা হলে লাগাতার বিরতি ও অন্যান্য কর্মসূচী পালন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd