• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে পূর্ব শত্রুতার জেরধরে প্রতিবন্ধি বৃদ্ধকে পিটিয়ে আহত তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় ডোমারে হরিণচড়া ইউনিয়ন যুবদলের দোয়া মাহফিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডোমার থানা পুলিশের বিশেষ ব্রিফিং ডোমারে নির্বাচনী প্রচারনার শেষ দিনে জমে উঠেছে ভোটের বাজার চিতলমারিতে কিশোরীদের জীবন দক্ষতা প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত

সাতক্ষীরার দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিট থানায় অভিযোগ

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ / ৩১৭ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধি।। সাতক্ষীরার দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে একটি অফিসে আটকিয়ে মারপিট করার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি দায়ের করেছেন দেবহাটা উপজেলার কামটা গ্রামের মৃত আফতাব উদ্দীনের ছেলে ইয়াকুব আলী (৪৬)। অভিযোগের বিবাদীরা হলেন সখিপুর ইউনিয়নের ইউপি সদস্য সখিপুর গ্রামের সামছুর রহমানের ছেলে রবিউল ইসলাম (৪০), একই গ্রামের মৃত মোজাম্মেল বিশ্বাসের ছেলে জব্বার বিশ্বাস (৬৮) ও চন্ডিপুর গ্রামের মনিরুল ইসলাম মনি (৪০)। মারপিটে আহত বাদী ইয়াকুব সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে। অভিযোগ মতে জানা যায়, সখিপুর মৌজার ৭৩৮ নং এসএ খতিয়ানভুক্ত বিআরএস ১৬৪৯ এর ৩২৭১ ও ৫৪৩৭ নং হাল দাগে ৯৩ শতক জমির মধ্যে ৩৩ শতক জমি বাদী ইয়াকুবের স্ত্রী জেসমিন বেগমের নামে কোবালা দলিলমূলে ক্রয় করা। তারা জমি কেনার পর থেকে সেখানে ঘরবাড়ি বেধে ও ফসলফলাদী লাগিয়ে ভোগদখলে আছে। বিবাদীরা তাদেরকে উক্ত জমি থেকে উচ্ছেদ করার জন্য গত কয়েকমাস যাবৎ নানারকম ভয়ভীতি মিথ্যা মামলা দেয়াসহ নানারকম হুমকি দিয়ে আসছে। গত ১৭ নভেম্বর সকাল ৭টার দিকে ইয়াকুবের চাচাতো ভাই আব্দুল করিমকে বিবাদীরা সখিপুর মোড় থেকে ধরে মোনাজাত মার্কেটের একটি দলীয় কার্য্যালয়ে আটক করে মারপিট করে। খবর পেয়ে বাদী তার ভাইকে ছাড়াতে গেলে বিবাদীরা তাকেও আটক করে মারপিট করে। পরে স্থানীয় নেতৃবৃন্দ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে। এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd