• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আটোয়ারীর গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত  ডোমারে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডোমারে পৌর জামায়াত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ আ.লীগ ছত্রছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে দোকানপাট মুখ খুললেন এলাকাবাসি ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান

সাতক্ষীরার দেবহাটায়  কৃষকদেরকে সার ও বীজ বিতরণ 

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ / ১৩০ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

  1. মেহেদী হোসেন কাজল, নিজস্ব প্রতিনিধি।। দেবহাটায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে বুধবার বেলা ১২টায় কৃষকদেরকে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা  উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরে প্রনোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে চাষযোগ্য শীতকালীন সবজির বীজ ও সার বিতরন করা হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা জয়দেব কুমার, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মুজাহিদ বিন ফিরোজ প্রমুখ। সভায় উপজেলা কৃষি অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ও শতাধিক কৃষক কৃষানী উপস্থিত ছিলেন।
    বক্তারা দেশকে স্বয়ং সম্পূর্ণ করতে কৃষকদের অবদানের কথা তুলে ধরে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সরকার যে উদ্দেশ্যে এই বীজ ও সার বিনামূল্যে বিতরন করছে তার সুফল যেন সবাই পাই সেই আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া বর্তমানে উন্নত প্রযুক্তিতে যে ধরনের চাষাবাদ হচ্ছে সেই সুফল গ্রহন করে নিজেকে আত্ম স্বাবলম্বী করার পাশাপাশি দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে সকলকে অবদান রাখান আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd