• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আটোয়ারীর গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত  ডোমারে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডোমারে পৌর জামায়াত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ আ.লীগ ছত্রছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে দোকানপাট মুখ খুললেন এলাকাবাসি ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান

সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত 

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ / ৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

“দক্ষতা নিয়ে যাব বিদেশ রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসে র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর সকাল ১১টায় শুরুতে একটি র‌্যালি  উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পরিষদ চত্বরে শেষ হয়, পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ও বিদেশগামীদের সচেতনতায় ভিডিও প্রদর্শনী উপস্থাপন করেন সাতক্ষীরা টিটিসির ইন্সট্রাক্টর (ইলেকট্রনিক্স) সুমন চন্দ্র সরকার। দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান ও উপজেলা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব  মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, বিএনপি নেতা নজরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটার সাবেক আহবায়ক মুজাহিদ বিন ফিরোজসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনবৃন্দ। সভায় জানানো হয়, প্রায় ১ কোটি বাংলাদেশী নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে থেকে আমাদের দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখছেন। তাই তাদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি বিদেশ গমনেচ্ছু সকলকে সরকারের নির্দেশনা মান্য করে কোন দালাল চক্রের খপ্পরে না পড়ে সঠিক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বৈধভাবে বিদেশ যাওয়ার পরামর্শ দেয়া হয়। আর এজন্য সকলকে সচেতন হওয়ার আহবান জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd