• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আটোয়ারীর গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত  ডোমারে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডোমারে পৌর জামায়াত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ আ.লীগ ছত্রছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে দোকানপাট মুখ খুললেন এলাকাবাসি ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান

সাতক্ষীরার দেবহাটায় অনুমোদন বিহীন সার মজুদ ও বিক্রয়ের অভিযোগে ২ লক্ষ টাকা জরিমানা

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ / ১১৩ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধি।। সাতক্ষীরার দেবহাটায় ইউএনওর ভ্রাম্যমান আদালত পরিচালানার মাধ্যমে অনুমোদনবিহীন সার মজুদ ও বিক্রয়ের অভিযোগে একজনকে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া অভিযুক্তকে সতর্ক করা হয়েছে। জানা গেছে, দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের হাদীপুর ক্লাব মোড় নামক স্থানে একটি দোকান থেকে অবৈধভাবে সার মজুদ ও বিক্রয় করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে উক্ত দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন। অভিযানে নিবন্ধন গ্রহণ ব্যতিত অনুমোদন বিহীনভাবে সার প্যাকেটজাতকরণ ও বিক্রয় করার অপরাধে উক্ত দোকানের মালিক নলতা গ্রামের মৃত রাশেদের ছেলে রমজান হোসেন (৩৮) কে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এর আওতায় নগদ ২,০০,০০০/-( দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়। ইউএনও মিলন সাহা জানান, এধরনের অবৈধ ব্যবসায়ীরা রাষ্ট্রের শত্রু। তারা সরকারকে ফাকি দিয়ে এই অবৈধ কাজ পরিচালনা করছে। এতে সরকারের সাথে সাথে কৃষির সাথে জড়িত সকলে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে ইউএনও জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd