সাতক্ষীরার আশাশুনি উপজেলার ১০ নং প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কমিটি বাতিল ও পুনরায় ভোটের মাধ্যমে কাউন্সিল করার দাবী জানিয়েছেন মনোয়ন প্রত্যাশিরা। শনিবার বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ দাবী জানান ১০ নং প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী মো: মুনজুর হোসেন।
লিখিত বক্তব্য মুনজুর হোসেন বলেন, গত ২০/০৮/২০২৫ তারিখে আশাশুনি উপজেলার ১০নং প্রতাপনগর ইউনিয়নে ০৬ নং ওয়ার্ড হিজলিয়া, কোলা ওয়ার্ড সম্মেলনের মাধ্যমে ভোট গ্রহণের দিন ধার্য্য ছিল। সম্মেলনে হাবিবুর রহমানকে সভাপতি, মোঃ আঃ বারিক-সাধারণ সম্পাদক ও অলিউর রহমান গাজীকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষনা করে সাস কমিটি। এছাড়া উক্ত সম্মেলনে আর যারা প্রার্থী ছিল তাদের কে অংশগ্রহন করার সুযোগ না দিয়ে ০৬নং ওয়ার্ড বিএনপি সম্মেলন ৪ নং ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। যাতে ভোটাররা অংশগ্রহন করতে না পারে।
তিনি আরও বলেন, ভোট শুরুর পূর্ব মুহুর্তে আমাদের প্রতিদ্বন্দী প্রার্থীরা কিছু সংখ্যক ভোটার ও ভোটার বিহীন লোকজন জড় করে অন্যত্র অর্থাৎ ০৪ নং ওয়ার্ডে ভোট গ্রহণ করে যেখানে আমাদের কোন পোলিং এজেন্ট এবং অধিকাংশ তালিকাভুক্ত ভোটারগণ ও ইউনিয়ন সার্চ কমিটির সদস্যগণ উপস্থিত ছিল না। আমাদেরকে মোবাইল ফোনের মাধ্যমে তাৎক্ষনিক ভাবে উপস্থিত হওয়ার কথা বললে ০৬ নং ওয়ার্ড থেকে ০৪নং ওয়ার্ডে যেতে নদী পারাপার এবং আমাদের ১০/১৫ জন মহিলা ভোটার থাকায় (আনুমানিক দূরত্ব ১০ কিলোমিটার) আমরা অপারগতা প্রকাশ করায় আমাদেরকে বহিষ্কারের হুমকি প্রদর্শন করে।
একতরফা নির্বাচনের মোট ভোটার সংখ্যা ১০৯, ভোট কাউন্ট হয়েছে ৬২টি, অথচ সভাপতি-৬২, সাধারণ সম্পাদক-৬২, সাংগঠনিক সম্পাদক-৬২ ভোট পেয়েছে বলে ফলাফল ঘোষণা করে তড়িঘড়ি করে কমিটি ঘোষনা করে স্থান ত্যাগ করে সাস কমিটির নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, উক্ত কমিটি বাতিল পুনরায় ভোট গননার মাধ্যমে উক্ত কমিটি গঠন করার জন্য জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচীবের কাছে আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, সাধারন সম্পাদক প্রার্থী আমানুল্লাহ আমান, সাংগাঠনিক সম্পাদক পদপ্রার্থী রফিকুল ইসলাম, প্রতাপনগর ইউনিয়নের সাবেক সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনি প্রমুখ।