মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার আশাশুনির বল্লবপুর এলাকায় পারিবারিক দ্বন্দের ঘটনায় দরিদ্র কৃষক আবু সানার নামে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঐগ্রামের গনি সানার ছেলে মো: আবু সানা। লিখিত অভিযোগে তিনি জানান,
আমার প্রতিবেশী আত্মীয় লুৎফর কারিগর ৪৫ পিং-সুখচান কারিগর, খোদাম আলী গাজী পিং- জমির আলী গাজী, যা বকর্স গাজী পিং- মৃত মাওলা বকর্স গাজী, আসাদুল গাজী পিং-মোমিন গাজী সর্ব সাং বল্লবপুর থানা আশাশনি, সাতক্ষীরা।! গত ১৮ আগস্ট‘২০২৫ ইং তারিখে পারিবারিক দ্বন্দের কারণে লুৎফর কারিগর ও আসাদুল গাজীর মধ্যে মারপিটের ঘটনা ঘটে। উক্ত ঘটনা আমি কিছুই জানিনা। গোলযোগ চলাকালীন সময়ে আমাকে ডাকা হলেও আমি সেখানে যায়নি এবং কোন পক্ষেরই অবস্থান করি নাই। কিন্তু পক্ষান্তরে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর চক্রান্ত চলছে।
তিনি আরো বলেন আমি একজন হতদরিদ্র কৃষক খেটে খাওয়া মানুষ। এলাকার কোন ঝামেলায় আমি যাই না একটি কুচক্র মহল আমার নামে মিথ্যা হয়রানির মামলায় জড়িয়ে হুমকি দিয়ে চাঁদা দাবি করছে।তিনি লুৎফর কারিগর গংদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন ও ন্যায় বিচারের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশি¬ষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।