• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আটোয়ারীর গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত  ডোমারে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডোমারে পৌর জামায়াত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ আ.লীগ ছত্রছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে দোকানপাট মুখ খুললেন এলাকাবাসি ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান

রাতে বাংলাদেশের আকাশে পূর্ণ চন্দ্রগ্রহণ

আজহারুল ইসলাম (আজহার) পঞ্চগড় / ১৪৭ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

আজ, রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) রাতে বাংলাদেশের আকাশে পূর্ণ চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এ গ্রহণ রাত ৯টা ২৮ মিনিটে শুরু হয়ে ভোর ২টা ৫৫ মিনিটে শেষ হবে। দীর্ঘ সময়জুড়ে এই বিরল দৃশ্য উপভোগ করতে পারবেন দেশের মানুষ।

চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে চাঁদ ধীরে ধীরে পৃথিবীর ছায়ায় ঢাকা পড়বে। এক পর্যায়ে সম্পূর্ণ লালচে রঙ ধারণ করবে, যাকে সাধারণত “রক্তচাঁদ” বলা হয়।

বাংলাদেশসহ এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ এবং আফ্রিকার বিভিন্ন স্থান থেকে এ গ্রহণ দেখা যাবে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে থাকলে খালি চোখেই আকাশের এ বিরল দৃশ্য উপভোগ করা সম্ভব হবে। তবে খোলা জায়গা থেকে, বিদ্যুৎ ও কৃত্রিম আলো থেকে দূরে থাকলে গ্রহণ আরও ভালোভাবে দেখা যাবে।

উল্লেখ্য, চন্দ্রগ্রহণের সময় বিশেষ কোনো সাবধানতার প্রয়োজন নেই, কারণ এটি সূর্যগ্রহণের মতো ক্ষতিকর নয়। তাই শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ—সবাই নির্ভয়ে আজ রাতের এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd