• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আটোয়ারীর গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত  ডোমারে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডোমারে পৌর জামায়াত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ আ.লীগ ছত্রছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে দোকানপাট মুখ খুললেন এলাকাবাসি ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান

রাণীশংকৈলে কৃষি কর্মকর্তা হামলার ঘটনায়-থানায় মামলা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ / ৭৭ Time View
Update : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
রাণীশংকৈলে কৃষি কর্মকর্তা হামলার ঘটনায়-থানায় মামলা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলায় সার বিতরণকে কেন্দ্র করে উপ সহকারী কৃষি কর্মকর্তার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় বৃহস্পতিবার ৪ ডিসেম্বর থানায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি জেলা কৃষি অফিস তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

জানা যায়, গত ২ ডিসেম্বর (মঙ্গলবার) উপজেলার লেহেম্বা ইউনিয়নের উমরাডাঙ্গী বাজারে সার ডিলার মল্লিক ট্রেডার্সের প্রতিনিধি মোজাম্মেল হোসেন কৃষকদের মাঝে সার বিতরণ করছিলেন। ঠিক সেই সময় ৩টি ভ্যানে করে ৩৩ বস্তা সার নিয়ে ৫ জন কৃষক যাওয়ার দৃশ্য দেখে উপস্থিত অন্যান্য কৃষক ক্ষোভে উত্তেজিত হয়ে ওঠেন। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেন দুপুরের খাবারের কথা বলে সেখান থেকে সরে যান।

এ সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন উপস্থিত কৃষকদের সঙ্গে কথা বলে কৃষি কর্মকর্তা সহিদুল ইসলামকে ঘটনাস্থলে আসার অনুরোধ জানান। তিনি উপ-সহকারী কর্মকর্তা আকতার হোসেনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে ক্ষুব্ধ জনতা আকতার হোসেনের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কর্মরত চিকিৎসক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সহিদুল ইসলাম বলেন,“আমার সহকর্মীর অবস্থা খুবই আশঙ্কাজনক। ঘটনার পর থানায় মামলা হয়েছে এবং জেলা কৃষি অফিস তিন সদস্যের তদন্ত কমিটি করেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শষ্য আলমগীর কবির জানান, আমিসহ ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান ও রাণীশংকৈল অতিরিক্ত কৃষি অফিসার সাবের আলমকে গঠন করা হয়েছে। তিনি আরো বলেন, “আমরা সরেজমিনে তদন্ত করে দেখবো সরকারি কর্মকর্তা বা কর্মচারীর কোনও গাফিলতি ছিল কিনা। দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দপ্তরে জমা দেওয়া হবে।

রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেন বাদী হয়ে ৮ জনকে নামীয় আসামি ও ১০–১২ জনকে অজ্ঞাতনামা করে মামলা দায়ের করেছেন। তদন্তের ভিত্তিতে পরবর্তী অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd