• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আটোয়ারীর গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত  ডোমারে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডোমারে পৌর জামায়াত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ আ.লীগ ছত্রছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে দোকানপাট মুখ খুললেন এলাকাবাসি ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান

মনপুরায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের! হয়রানি অভিযোগ সাংবাদিকের

কামরুল ইসলাম সুমন, নিজস্ব প্রতিনিধিঃ / ১৯৪ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

ভোলা জেলার মনপুরায় সত্য ও বস্তুনিষ্ট এবং নিজের বাবার জমি রক্ষা এবং সংবাদ সংগ্রহের জেরে ক্ষুদ্ধ হয়ে মনপুরায় জনৈক আঃ রব তালুকদার , মোহাম্মদ মেহেদী হাসান নামের এক সংবাদিককে মিথ্যা মামলা দিয়ে  হয়রানির অভিযোগ উঠেছে।

মোহাম্মদ মেহেদী হাসান দৈনিক বরিশাল প্রতিদিন পত্রিকার মনপুরা উপজেলা প্রতিনিধি ও অনলাইন পোর্টাল সকালের শিরোনাম, এবং চ্যানেল ভোলা এর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। মোহাম্মদ মেহেদী হাসান ভোলা জেলা মনপুরা উপজেলার ২ নং হাজীরহাট ইউনিয়ন চর ফৈজউদ্দিন ৭ নং ওয়ার্ড এর স্হায়ী বাসিন্দা মো:নাজমুল হক হাওলাদারের পুত্র।

সাংবাদিক মোহাম্মদ মেহেদী হাসানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের  ঘটনায় মনপুরা উপজেলা সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি দেখা গিয়েছে। মনপুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মহিব্বুল্যাহ ইলিয়াছ ও সাধারণ সম্পাদক মোঃ লোকমান খান এবং বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা মনপুরা উপজেলা শাখার সভাপতি মো: লোকমান খান, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, স্ব-স্ব সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক মোহাম্মদ মেহেদী হাসানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও কাল্পনিক মামলা অবিলম্বে প্রত্যাহার ও সাংবাদিক মোহাম্মদ মেহেদী হাসান কে হয়রানি না করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন সাংবাদিক নেতারা,এছাড়া ও মনপুরা রিপোর্টাস ক্লাবের সদস্য সচিব, জাতীয় দৈনিক আলোকিত সকাল পত্রিকা, জাতীয় দৈনিক স্বাধীন ভাষা পত্রিকার মনপুরা প্রতিনিধি মো কামরুল হোসেন(সুমন) এর তীব্র নিন্দা জানািয়ে বলেন চাঁদাদাবীর মামলাটি উদ্দেশ্য প্রণোদিত।এই মামলাটি প্রত্যাহার করার অনুরোধ রইল মামলাকারীদের কাছে।

জানা যায়, মনপুরা উপজেলাধীন চর ফৈজউদ্দিন গ্রামের মৃত দেলোয়ার হোসেন হাওলাদারের পুত্র নাজমুল হক হাওলাদার গং এবং মৃত মফিজুর রহমান পাটোয়ারীর পূত্র মুসলিম গং এর বন্দোবস্তীয় মালিকানাধীন অর্ধ কোটি টাকা মূল্যের জমি ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন মিয়ার নেতৃত্বে গত ২০০৮ সাল থেকে মৃত সুলতান আহমদের পূত্র আ:রব তালুকদার ও তার দুই ছেলে ফরিদ উদ্দিন ও শহিদ আলম প্রকাশ্য দিবালোকে একদল সন্ত্রাসী নিয়ে  জমি জোর পূর্বক দখল করার চেষ্টা চালায়।
এছাড়াও ৪/২০০৮ সাল থেকে মো:নাজমুল হক এবং চর ফৈজউদ্দিন গ্রামের বাসিন্দা মৃত মফিজুর রহমান পাটোয়ারীর পূত্র মুসলিম এর নামে ২০০৫ -৬ সালে বাংলাদেশ সরকার কর্তৃক দেড় একর করে বন্দোবস্ত কৃত ৩ একর জমির বিরুদ্ধে ৪/২০০৮, সালে আ:রব তালুকদার বাদী হয়ে দেওয়ানী কোর্টে মামলা দায়ের করে । মো:নাজমুল হক এবং মুসলিম এর বিরুদ্ধে দায়ের কৃত দেওয়ানী মামলায় আ: রব তালুকদারের ১০ হাজার টাকা জরিমানা করে ১৫-৪-১৪ সালে বাদীর মামলা খারিজ করে দেয় দেওয়ানী কোর্টে ।

অতঃপর আঃ রব তালুকদার তাহার ১৫/৪/১৪ তারিখে খারিজ কৃত মামলাটি দেওয়ানী কোটে দেওয়ানী আপিল নং ১৭/১৪ পুনোরায় আপিল রুজু করেন। অত্র দেওয়ানী আপিলটি আদেশ হইলো জে ১৭/১৪ নং মোকদ্দমা টি দোতরফা সুনানী অন্তে না মনজুর করেন। এরপর মনপুরা জজ আদালতে দেওয়ানী ৪/৮ নং মোকদ্দমা বিগত ১৫/৪/১৪ ইং তারিখের রায় এবং বিগত ২২/৪/১৪ তারিখের স্বাক্ষরিত ডিক্রি বহাল ও বলবৎ রাখে।

গত ৭/৮/২০২৫ ইং তারিখে নাজমুল হক এবং মুসলিম এর সরকার কর্তৃক নেওয়া বন্দোবস্ত জমিতে পুনরায় জোর পূর্বক ভাবে চাষাবাদ করার চেষ্টা করে আঃরব তালুকদার এবং তার দুই ছেলে ফরিদ উদ্দিন ও শহিদ আলম। বন্দোবস্ত কৃত মালিক পক্ষের মো: নাজমুল হক হাওলাদারের পূত্র সাংবাদিক মোহাম্মদ মেহেদী হাসান সেই জমিতে চাষাবাদ বন্ধ করে ট্রাক্টর উঠিয়ে দেওয়ার কারনে সাংবাদিক মোহাম্মদ মেহেদী হাসানকে ১ নং আসামি করে ৩ জনের বিরুদ্ধে ১২/৮/২৫ তারিখে মনপুরা বিঙ্ঘ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি কাল্পনিক মিথ্যা মামলা দায়ের করে।

সাংবাদিক মেহেদী হাসান এর নামে দায়ের কৃত মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়েছে মনপুরা প্রেসক্লাব, মনপুরা রিপোর্টার্স ইউনিটি,সহ সকল সাংবাদিক মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd